কুমিল্লায় সীমান্তে ৫৮ লাখ টাকার অবৈধ ভারতীয় বাজি আটক।

Megna Tv

১৪ দিন আগে মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬


#
অবৈধ ভারতীয় বাজি আটক

ইবনুল হাসান রায়হান - কুমিল্লা জেলা প্রতিনিধি:


জেলার সীমান্ত এলাকা থেকে কুমিল্লা ব্যাটালিয়ন (১০-বিজিবি) টিম ৫৮ লাখ ৮০ হাজার টাকার ভারতীয় বাজি আটক করেছে। কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) অধিনায়ক বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) অধীন সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধসহ আন্তসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করে। এরই অংশ হিসেবে ২৭ ফেব্রুয়ারি রাত ৮টায় বিবির বাজার বিওপির কটকবাজার পোস্টের বিশেষ টহলদল সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করা হয়।

এ সময় সীমান্তের শূন্যলাইন থেকে ৭ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে বদরপুর থেকে মালিকবিহীন অবস্থায় ২ লাখ ৯৪ হাজার পিস বিভিন্ন ধরনের ভারতীয় বাজি আটক করা হয়, যার মূল্য ৫৮ লাখ ৮০ হাজার টাকা। এসব বাজি কাস্টমসে জমা করা হবে বলে জানান কুমিল্লা ব্যাটালিয়ন (১০-বিজিবি) অধিনায়ক।

কুমিল্লা ব্যাটালিয়ন (১০-বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এম জাহিদ পারভেজ জানান, চোরাচালান প্রতিরোধসহ আন্তসীমান্ত অপরাধ দমনে সীমান্তে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

নরেন্দ্র মোদির দেয়া সোনার মুকুট চুরির ঘটনায় ভারতীয় হাইকমিশনের উদ্বেগ

#

বুধবার সাধারণ ছুটি ঘোষণা

#

‘একটা রাজনৈতিক দল তার কোনো ভুল-ত্রুটি নিয়ে আত্মোপলব্ধিও করছে না’

#

বসুন্ধরার চেয়ারম্যান-এমডির বিরুদ্ধে মুদ্রাপাচারসহ অনেক অভিযোগ, তদন্ত করবে সিআইডি

#

ঐক্যবদ্ধ হয়ে গণতন্ত্রকে শক্তিশালী করুন, স্বৈরাচার পতন দিবসে প্রধানমন্ত্রীর আহ্বান

#

আওয়ামী লীগ নয়, জিয়া, খালেদা, এরশাদ দেশ বিক্রি করেছেন : প্রধানমন্ত্রী

#

একটি ‘ভালো কাজ’ করলেই মিলে একবেলা খাবার

#

এবছর সবচেয়ে বেশি ও কম সময় রোজা রাখবে যেসব দেশ

#

থামছেই না ডেঙ্গুর প্রকোপ, হাসপাতালে বাড়ছে রোগী

#

ড. ইউনূসের কারণে বিদেশি বিনিয়োগে প্রভাব পড়বে না: পররাষ্ট্রমন্ত্রী

Link copied