নারী আসন সংরক্ষণ বিল ব্যর্থ, বিরোধী দলের সমালোচনায় মোদি

Megna Tv

২৬ দিন আগে বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬


#
ছবি: সংগৃহীত

নারী আসন সংরক্ষণ নিয়ে আনা ‘সংবিধান (১৩১তম সংশোধনী) বিল-২০২৬’ ভারতের লোকসভায় ব্যর্থ হয়েছে। এ কারণে বিরোধী দলগুলোর বিরুদ্ধে তীব্র সমালোচনা করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

তিনি বলেছেন, সরকারের নারী সমতা নিশ্চিত করার ‘সৎ প্রচেষ্টাকে’ বিরোধীরা ‘ভ্রূণহত্যা’ করেছে। 

শনিবার (১৮ এপ্রিল) দেওয়া এক ভিডিও ভাষণে তিনি এ সমালোচনা করেন। 

নরেন্দ্র মোদি বলেন, এই উদ্যোগের লক্ষ্য ছিল সংসদে ছোট-বড় সব রাজ্যের সমান প্রতিনিধিত্ব নিশ্চিত করা এবং জনসংখ্যা কম-বেশি হলেও ক্ষমতার ন্যায্য বণ্টন নিশ্চিত করা।

তিনি অভিযোগ করেন, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ও তাদের মিত্ররা এই সৎ প্রচেষ্টার ‘ভ্রূণহত্যা’ করেছে। পাশাপাশি এই বিল পাস না হওয়ায় তৃণমূল কংগ্রেস, সমাজবাদী পার্টি এবং দ্রাবিড় মুনেত্র কড়গম (ডিএমকে)-এর মতো দলগুলোকেও দায়ী করেন।

কংগ্রেসকে ‘সংস্কারবিরোধী দল’ বলে কটাক্ষ করে মোদি বলেন, কংগ্রেস যখনই সংস্কারের কথা শোনে, তখনই সেটি থামানোর জন্য সব ধরনের চেষ্টা করে। 

তিনি আরও অভিযোগ করেন, কংগ্রেস এখন পরজীবীর মতো আঞ্চলিক দলগুলির সাহায্যে বেঁচে আছে। তারা মহিলাদের পাশে দাঁড়ানোর এবং নতুন ইতিহাস লেখার সুযোগ নষ্ট করল।

মোদি আরও বলেন, আমাদের সংগ্রাম এখানেই থেমে যাবে না, এই সংকল্প পূরণ করতে হবে। পাশাপাশি লোকসভায় প্রয়োজনীয় দুই-তৃতীয়াংশ ভোট না পেলেও সরকার নারীদের সমর্থন নিয়ে এগিয়ে যাবে বলেও মন্তব্য তার। 

উল্লেখ্য, শুক্রবার নারী আসন সংরক্ষণ নিয়ে ‘সংবিধান (১৩১তম সংশোধনী) বিল-২০২৬’ পাসের জন্য ভারতের লোকসভায় ভোটাভুটি হয়। ভোটে বিলের পক্ষে পড়ে ২৯৮টি এবং বিপক্ষে পড়ে ২৩০টি। মোট ৫২৮ ভোটের দুই-তৃতীয়াংশ ভোট না পাওয়ায় বিলটি পাস করাতে ব্যর্থ হয় মোদি সরকার।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

জামাই করেছেন ২৫ বিয়ে, শ্বশুর বিজেপির বিধায়ক জানলেন মেয়ের বিয়ের আড়াই বছর পর

#

আজ বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, অন্ধকারে ঢেকে যাবে দিনের আকাশ

#

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট

#

টানা চতুর্থ দিনের মতো বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম

#

পথ হারালে এই জাদুঘরেই খুঁজে নেব নতুন পথ: ড. ইউনূস

#

ফিলিস্তিনি বন্দিদের কারাগারে কুমির রাখার পরিকল্পনা স্থগিত করলেন ইসরায়েলি আদালত

#

‘জুলাই আন্দোলন কারও একার নয়, গণতন্ত্রকামী সবার অবদান’

#

স্পেনের সঙ্গে শেনজেন চুক্তি স্থগিত করল ইতালি, মেলোনি-সানচেজের মধ্যে উত্তেজনা

#

গালাগালির অভিযোগ তুলে গভীর রাতে হঠাৎ মোদির ভিডিও বার্তা

#

বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার

Link copied