দাবানলে ব্রাজিল, ইচ্ছাকৃতভাবে আগুন ধরানো হয়েছে বলে ধারণা

Megna Tv

১০ দিন আগে মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬


#
দাবানলে ব্রাজিল, ইচ্ছাকৃতভাবে আগুন ধরানো হয়েছে বলে ধারণা

আবারও ভয়াবহ দাবানলের কবলে ব্রাজিল। গাছ কাটতে গিয়ে দুষ্কৃতিকারীরা ইচ্ছাকৃতভাবে আগুন ধরিয়ে দিয়েছে বলে ধারণা স্থানীয় পুলিশের। এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

দুই দিন ধরে চলমান এই দাবানলে ধ্বংস হয়েছে ব্রাজিলিয়া ন্যাশনাল ফরেস্টের প্রায় ২০ শতাংশ বনাঞ্চল। ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়েছে আবাসিক এলাকা। শ্বাসকষ্টে ভুগছে অঞ্চলটির বাসিন্দারা।

কর্তৃপক্ষ জানায়, ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট গাছ কাটার অনুমতি দিলে এই অঞ্চলে আনাগোনা বেড়ে যায় চোরাচালানকারীদের। ২০২২ সালেই কেটে ফেলা হয় বনাঞ্চলটির প্রায় অর্ধেক।

আগুন নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে ফায়ারসার্ভিস। আগুন কিছুটা নিয়ন্ত্রণে এসেছে বলেও জানিয়েছে তারা। বাতাসের তীব্রতা ও তাপমাত্রা বাড়ার কারণে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে বাধার মুখে পড়তে হচ্ছে বলেও জানায় কর্তৃপক্ষ।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট

#

টানা চতুর্থ দিনের মতো বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম

#

পথ হারালে এই জাদুঘরেই খুঁজে নেব নতুন পথ: ড. ইউনূস

#

ফিলিস্তিনি বন্দিদের কারাগারে কুমির রাখার পরিকল্পনা স্থগিত করলেন ইসরায়েলি আদালত

#

‘জুলাই আন্দোলন কারও একার নয়, গণতন্ত্রকামী সবার অবদান’

#

স্পেনের সঙ্গে শেনজেন চুক্তি স্থগিত করল ইতালি, মেলোনি-সানচেজের মধ্যে উত্তেজনা

#

গালাগালির অভিযোগ তুলে গভীর রাতে হঠাৎ মোদির ভিডিও বার্তা

#

বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার

#

সৌদি সফর স্থগিত করলেন ইরাকের প্রধানমন্ত্রী

#

ইরানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আলোচনা চলছে: ট্রাম্প

Link copied