সরকার নির্ধারিত মূল্যে বিক্রি না হলেও কমেছে ডিমের দাম

Megna Tv

১৪ দিন আগে রবিবার, নভেম্বর ১, ২০২৬


#
ছবিঃসংগৃহীত

ভোক্তা অধিকারের কঠোর হুঁশিয়ারির পর বাজারে ডিমের দাম কিছুটা কমেছে। তবে সরকারের বেঁধে দেয়া নির্ধারিত মূল্যেও ডিম বিক্রি হচ্ছে না। আজ বৃহস্পতিবার (১৭ অক্টোবর) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এই চিত্রের দেখা মিলেছে।

সরেজমিন রাজধানীর কারওয়ান বাজার ঘুরে দেখা গেছে, ফার্মের মুরগির ডিমের ডজন দেড়শ’ টাকায় বিক্রি হচ্ছে। একইসাথে ১৪৭ টাকায় নেমেছে সাদা ডিমের ডজন। যদিও সরকার খুচরা পর্যায়ে দাম বেধে দিয়েছিল ১১ টাকা ৮৭ পয়সা।

MegnaTv 24

খুচরা বাজারে ১৬৫ থেকে ১৭০ টাকা ডজনে বিক্রি হচ্ছে ডিম। দিনে রাজধানীর পাইকারি বাজারগুলোয় ২০ লাখ ডিম সরবরাহের ব্যাপারে সম্মত হয় উৎপাদক প্রতিষ্ঠানগুলো। কিন্তু সেটি ভোক্তার মাত্র দুই শতাংশ চাহিদা পূরণ করবে।

বিক্রেতাদের অভিযোগ, বড় বড় কোম্পানিগুলোর কারণেই ডিমের বাজারে এ নৈরাজ্য। তাই কঠোর নজরদারীর তাগিদ দিয়েছেন তারা।পাইকারদের দাবি, পিস প্রতি প্রায় দেড় টাকা বেশি দরে কেনার কারণে খুচরাতেও দাম পড়ছে বেশি।

তবে খুচরা ব্যবসায়ীদের দাবি, উৎপাদক পর্যায়ে বড় বড় কোম্পানিগুলোর কারণেই ডিমের বাজারে এই নৈরাজ্য দেখা দিয়েছে।

এদিকে, ক্রেতারা বলছেন শুধু দাম বেধে দিলে হবে না। সরকার নির্ধারিত দরে বিক্রি হচ্ছে কি না সে বিষয়ে কঠোর নজরদারী থাকতে হবে।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে কুমিল্লায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

#

‘জরুরি অবস্থা নয়, সেনারা গুলি চালাবে না’

#

প্রধান উপদেষ্টার আহ্বান সংখ্যালঘু সম্প্রদায়কে এক থাকার

#

কুমিল্লা-৯ আসনে বিএনপি প্রার্থী আবুল কালামের নির্বাচনি গণসংযোগ শুরু

#

কর্মদিবসের প্রথম দিনে যেসব সিদ্ধান্ত নিলেন আসিফ নজরুল

#

শত বাধা পেরিয়ে জাবি বাস্কেটবল দলের অভাবনীয় সাফল্য

#

কুমিল্লা সীমান্তে যুবককে গুলি করে মরদেহ নিয়ে গেল বিএসএফ

#

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের বিষয়ে যা জানালেন শিক্ষামন্ত্রী

#

বৃহস্পতিবার থেকে হাইকোর্টের বিচারকাজ চলবে বাংলা ট্রিবিউন রিপোর্ট ০৭ আগস্ট ২০২৪, ১৪:১৭

#

অনুমোদন পেল আরও নতুন ৪ থানা

Link copied