তেলবাজারে আবারও বড় ধরনের উল্লম্ফন

Megna Tv

১৬ দিন আগে মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬


#
সংগৃহীত ছবি

আন্তর্জাতিক তেলবাজারে আবারও বড় ধরনের উল্লম্ফন দেখা গেছে। শুক্রবার লেনদেন শেষে ব্রেন্ট ক্রুড অয়েল ফিউচারস ১১৪ ডলারের সীমা অতিক্রম করেছে। খবর আনাদোলু এজেন্সির

বাজারসংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, গ্রিনিচ মান সময় সন্ধ্যা ৭টা ৩৭ মিনিটে ব্রেন্টের দাম বেড়ে দাঁড়ায় ব্যারেলপ্রতি ১১৪.২ ডলার, যা আগের দিনের তুলনায় ৫.৭ শতাংশ বেশি। একই সময়ে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ফিউচারস ৬ দশমিক ১৮ শতাংশ বেড়ে ১০০ ডলারের ওপরে উঠে যায়।

বিশ্লেষকরা বলছেন, ইরানকে কেন্দ্র করে চলমান সংঘাতের কারণেই তেলবাজারে এই অস্থিরতা অব্যাহত রয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া এই উত্তেজনায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাম্প্রতিক হামলা এবং এর পাল্টা জবাবে ইরানের পক্ষ থেকে উপসাগরীয় অঞ্চলের জ্বালানি অবকাঠামোয় আঘাত হানার ঘটনায় বৈশ্বিক পণ্যবাজারে চাপ সৃষ্টি হয়েছে।

এর ফলে সরবরাহ নিয়ে অনিশ্চয়তা বাড়ছে, যা সরাসরি প্রভাব ফেলছে তেলের দামে।

পরিসংখ্যান বলছে, ফেব্রুয়ারির শেষ দিক থেকে এখন পর্যন্ত ব্রেন্ট ক্রুডের দাম প্রায় ৪৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। একই সময়ে ডব্লিউটিআই তেলের দাম বেড়েছে প্রায় ৪০ শতাংশ।

বাজার বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি দ্রুত স্বাভাবিক না হলে আন্তর্জাতিক তেলের বাজারে অস্থিরতা আরও বাড়তে পারে।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

১৬ ডিসেম্বর উপলক্ষে আসামে ‘এয়ার শো’ করছে ভারতীয় বিমানবাহিনী

#

পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতা পেলে গরু খাওয়া চলবে না: আসামের মুখ্যমন্ত্রী

#

ইরানের সঙ্গে যুদ্ধে জড়িয়ে যেভাবে কাফফারা দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র

#

জাপানের সংসদের নিম্নকক্ষ ভেঙে দিয়েছেন নতুন প্রধানমন্ত্রী

#

গাজায় বোমা বিস্ফোরণে দুই ইসরায়েলি সেনা নিহত

#

জাকারবার্গকে ‘খারাপ পরিণতির’ হুমকি দিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

#

ইরানের প্রেসিডেন্টের সঙ্গে কী কথা হলো পাকিস্তানের প্রধানমন্ত্রীর?

#

হরমুজে প্রণালি দিয়ে জাহাজ চলাচল নিয়ে ইরানের নতুন প্রস্তাব

#

ফের ইসরায়েলি হামলা, ৩৭ ফিলিস্তিনি নিহত

#

‘যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে আলোচনার পরিকল্পনা নেই ইরানের’

সর্বশেষ

#

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট

#

টানা চতুর্থ দিনের মতো বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম

#

পথ হারালে এই জাদুঘরেই খুঁজে নেব নতুন পথ: ড. ইউনূস

#

ফিলিস্তিনি বন্দিদের কারাগারে কুমির রাখার পরিকল্পনা স্থগিত করলেন ইসরায়েলি আদালত

#

‘জুলাই আন্দোলন কারও একার নয়, গণতন্ত্রকামী সবার অবদান’

#

স্পেনের সঙ্গে শেনজেন চুক্তি স্থগিত করল ইতালি, মেলোনি-সানচেজের মধ্যে উত্তেজনা

#

গালাগালির অভিযোগ তুলে গভীর রাতে হঠাৎ মোদির ভিডিও বার্তা

#

বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার

#

সৌদি সফর স্থগিত করলেন ইরাকের প্রধানমন্ত্রী

#

ইরানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আলোচনা চলছে: ট্রাম্প

Link copied