সড়কের মাটি ধসে পুকুরে, যাতায়াতে ভোগান্তি

Megna Tv

১৩ দিন আগে বুধবার, আগস্ট ১২, ২০২৬


#
পুকুরে মাটি ধসে বেহাল কুমিল্লার মনোহরগঞ্জের একটি সড়ক।

কুমিল্লার মনোহরগঞ্জে খাল-পুকুরপাড়ের সড়ক ধসে পড়ছে। বারবার মেরামত করেও সড়কগুলোর ভাঙন ঠেকানো যাচ্ছে না। এসব সড়কের অধিকাংশই মৎস্য খামারকেন্দ্রিক। এতে যান চলাচলে বিঘ্ন ঘটছে। ঘটছে দুর্ঘটনাও।

সরেজমিনে দেখা গেছে, উপজেলা সদর থেকে খিলা, মৈশাতুয়া, ঝলম দক্ষিণ, নাথেরপেটুয়া, হাসনাবাদ, লক্ষণপুর, বিপুলাসার, সরসপুর বাইশগাঁসহ বিভিন্ন এলাকার সড়কের মাটি ধসে খাল-পুকুরে পড়ছে।

মাছ চাষিরা অপরিকল্পিতভাবে পুকুর খনন করায় পরিস্থিতির সৃষ্টি হচ্ছে বলে অভিযোগ।

বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা তোহিদ হাসান বলেন, ‘মাছ চাষিদের সঙ্গে সভা করে বলেছি, পুকুর খনন করতে হলে সড়ক থেকে ১০ ফুট দূরে খনন করতে হবে। গার্ডওয়াল বা নেট দিয়ে মাছ চাষ করতে হবে। কেউ যদি সরকারি সড়ক নষ্ট করে মাছ চাষ করে তবে উপজেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম কমল বলেন, ‘মৎস্য কর্মকর্তাসহ একাধিক বার মাছ চাষিদের সঙ্গে সভা করেছি। কোনো চাষি সরকারি সড়ক নষ্ট করে মাছ চাষ করলে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বিষয়টি তদারক করা হচ্ছে বলে জানান তিনি।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

নিঝুম দ্বীপের বালুতে মিলেছে মূল্যবান খনিজ

#

মির্জা ফখরুল রাষ্ট্রপতি হলে ঠাকুরগাঁও-১ আসনে প্রার্থী কে? আলোচনায় যাদের নাম

#

৭৩ দিনে কোরআনের হাফেজ হয়ে বিস্ময় সৃষ্টি করলেন ১৩ বছরের মুসাইব

#

প্রধানমন্ত্রীর কার্যালয়সহ সরকারি অফিসে সৌর বিদ্যুতের ব্যবহার বাড়ানোর নির্দেশ

#

মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর অবস্থান: মাদক শুধু পরিবার নয়, গোটা সমাজকে ধ্বংস করে—গৃহায়ণ মন্ত্রী জাকারিয়া তাহের

#

আজ বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, অন্ধকারে ঢেকে যাবে দিনের আকাশ

#

সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শুরু

#

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট

#

চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত তিন, আহত ১৮

#

রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

Link copied