ডাকাতির প্রস্তুতি কালে চান্দিনায় আটক ৫

Megna Tv

৮ দিন আগে রবিবার, নভেম্বর ১, ২০২৬


#
ছবি : সংগৃহীত

কুমিল্লার চান্দিনায় ডাকাতির প্রস্তুতিকালে পাঁচ ডাকাতকে আটক করেছে চান্দিনা থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। 
মঙ্গলবার (২৫ নভেম্বর) দিনগত রাত পৌঁনে ১টায় চান্দিনা উপজেলার কুটুম্বপুর-কালিয়ারচর সড়কের মাধাইয়া ইউনিয়নের মুরাদপুর বাজার সংলগ্ন এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ধারালো ১টি চাইনিজ কুড়াল, ২টি ছোড়াসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। 


এ ঘটনায় বুধবার (২৬ নভেম্বর) চান্দিনা থানার উপ-পরিদর্শক (এস.আই) হাবিবুর রহমান চৌধুরী বাদী হয়ে একটি মামলা দায়ের করেন চান্দিনা থানা পুলিশ। দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। 
আটককৃতরা হলো- চান্দিনা উপজেলার পোনসাই গ্রামের শাহ আলম এর ছেলে সিয়াম আহমেদ (১৯), মনির হোসেন এর ছেলে মো. ফয়সাল খাঁন (২১), জাহাঙ্গীর আলম এর ছেলে জাহিদ হাসান (২১), জামাল হোসেন এর ছেলে মেহেদী হাসান (২০), ধনু মিয়া মেম্বারের ছেলে মো. আরিয়ান (২১)। 
চান্দিনা থানার উপ-পরিদর্শক (এস.আই) ইমাম হোসেন জানান- আমরা রাতে টহল ডিউটি অবস্থায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি মুরাদপুর বাজার ১শ গজ দক্ষিণে সড়কের উপর কয়েকজন অস্ত্রধারী ডাকাত সংঘবদ্ধ হয়। তাৎক্ষনিক অভিযান পরিচালনা করে ৫জনকে আটক করি। এসময় তাদের প্রত্যেকের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। 
চান্দিনা থানার অফিসার ইন-চার্জ (ওসি) জাবেদ উল ইসলাম জানান- পৃথক ২টি ঘটনায় চান্দিনা থানার একজন উপ-পরিদর্শক ও গোয়েন্দা শাখার একজন উপ-পরিদর্শক বাদী হয়ে পৃথক ২টি মামলা দায়ের করেছেন। আটককৃতদের আদালতের মাধ্যমে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। পলাতক আসামীদের আটক করতে চেষ্টা অব্যাহত রয়েছে। 


ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

নাঙ্গলকোটে আধিপত্য নিয়ে সংঘর্ষে নিহত ২

#

কুমিল্লায় দক্ষিণ জেলা যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

#

কুমিল্লা নগরজুড়ে মশাল মিছিল

#

কুমিল্লা-সিলেট মহাসড়কে মৃত গাছ যেন মরণফাঁদ

#

কুমিল্লায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৮৪ - আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা

#

সক ইকুসিক প্রশাউসুফ মোল্লা টিপু কে লাল গোলাপ উপহার কৃষিমন্ত্রীর

#

কুমিল্লার বাজারে এক শ’ টাকার নিচে সবজি নেই

#

নুসরাত হত্যা: মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৬ আসামির ডেথ রেফারেন্স ও আপিল শুনানি আজ

#

ঐতিহাসিক ৭ই নভেম্বর উপলক্ষে কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত

#

কুমিল্লায় জিয়া ক্রিকেট টুর্নামেন্টে লাল সবুজের লড়াইয়ে লাল দলের বিজয়

সর্বশেষ

#

কুমিল্লায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৮৪ - আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা

#

বিদ্যুৎ সাশ্রয়ে কুমিল্লায় মোবাইল কোর্ট, একাধিক প্রতিষ্ঠানকে জরিমানা

#

গ্রীন ও ক্লিন সিটি গড়তে কুমিল্লায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

#

লাইসেন্সের আওতায় আসছে কুমিল্লার মিশুক-অটোরিকশা, আবেদন শুরু আজ থেকে

#

লাইসেন্সের আওতায় আসছে কুমিল্লার মিশুক-অটোরিকশা, আবেদন শুরু আজ থেকে

#

জুলাই আন্দোলনের টার্নিং পয়েন্ট ছিল ৪ আগস্ট : উদবাতুল বারী আবু

#

একাত্তরে যাদের বিরুদ্ধে যুদ্ধ করেছি এখন তাদের কাছ থেকে যুদ্ধের দীক্ষা নিতে হচ্ছে - মনিরুল হক চৌধুরী এমপি

#

নুসরাত হত্যা: মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৬ আসামির ডেথ রেফারেন্স ও আপিল শুনানি আজ

#

সক ইকুসিক প্রশাউসুফ মোল্লা টিপু কে লাল গোলাপ উপহার কৃষিমন্ত্রীর

#

সক ইকুসিক প্রশাউসুফ মোল্লা টিপু কে লাল গোলাপ উপহার কৃষিমন্ত্রীর

Link copied