কুমিল্লায় সওজের জায়গায় আ.লীগ নেতার পাকা স্থাপনা

Megna Tv

২১ দিন আগে মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬


#
কুমিল্লায় সওজের জায়গায় পাকা স্থাপনা করছেন লালমাই উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বাগমারা উত্তর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. আবুল কাশেম।

কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের জায়গা দখল করে লালমাই উপজেলার দত্তপুরে পাকা স্থাপনা নির্মাণ করেছেন লালমাই উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাগমারা উত্তর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. আবুল কাশেম।

জানা গেছে, উপজেলার দত্তপুরে মহাসড়কের পূর্ব পাশে গুঙ্গিয়াজুরি খালের ব্রিজসংলগ্ন স্থানে আওয়ামী লীগ নেতা আবুল কাশেমের প্রিথিলা রাইস মিল নামে একটি চালকল রয়েছে। খালের ওপরে মহাসড়কের সেতু ঘেঁষে ওই আওয়ামী লীগ নেতার চালকল সংলগ্ন একটি পাকা স্থাপনা নির্মাণকাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। স্থাপনাটিতে চালকলের জন্য বড় ট্রান্সফরমার রাখা হবে বলে জানা যায়।

বিষয়ে কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি--এর লালমাই উপজেলার বাগমারা জোনাল অফিসের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) গাজী হাফিজুল ইসলাম বলেন, ‘মহাসড়কের পাশে ট্রান্সফরমার লাগাতে হলে অবশ্যই বিদ্যুৎ অফিসের নিরাপত্তা বিভাগের অনুমতি ছাড়া ট্রান্সফরমার স্থাপন করা যাবে না।

স্থাপনা নির্মাতা ইউপি চেয়ারম্যান আবুল কাশেম বলেন, ‘সড়কের পূর্ব পাশে জমি অধিগ্রহণ না করেই চার লেনের কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়ক নির্মাণ করা হয়েছে। সে জন্য আমার মালিকানাধীন জায়গা মহাসড়কের ভেতরেও রয়েছে। আমি আমার জায়গাতেই স্থাপনা নির্মাণ করছি।

সড়ক জনপথ (সওজ) বিভাগ, কুমিল্লার উপসহকারী প্রকৌশলী আবদুল মমিন বলেন, ‘মৌখিক অভিযোগের ভিত্তিতে আমি সম্প্রতি ঘটনাস্থল পরিদর্শন করেছি। সেখানে স্থাপনা নির্মাণ না করার জন্য ওই রাইস মিলের মালিককে বলা হয়ছে।


ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শুরু

#

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট

#

চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত তিন, আহত ১৮

#

চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত তিন, আহত ১৮

#

চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত তিন, আহত ১৮

#

রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

#

বাড়িঘর পোড়ানোর নির্দেশ, শেখ হাসিনা-কাদের-হাছানের ফোনালাপ ট্রাইব্যুনালে

#

মৃত্যুর দুদিন পর এসএসসির ফল, শিহাব পেল গোল্ডেন জিপিএ-৫

#

কুমিল্লা বোর্ডে এসএসসিতে পাসের হার ৬৫.৪২, ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে

#

মাদ্রাসায় শূন্য পাসের প্রতিষ্ঠান বেশি

Link copied