দেড় কিলোমিটারের আল্পনায় রঙিন চট্টগ্রাম, বৈশাখ বরণে প্রস্তুত বন্দরনগরী

Megna Tv

৯ ঘন্টা আগে মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬


#
সংগৃহীত ছবি

বাঙালির লোকজ ঐতিহ্য আর ঐক্যের বার্তা নিয়ে প্রস্তুত চট্টগ্রাম। দীর্ঘ দেড় কিলোমিটারজুড়ে আঁকা আল্পনার বর্ণিল সাজে সেজেছে বন্দরনগরী চট্টগ্রামের রাজপথ। পহেলা বৈশাখ বরণের প্রস্তুতিতে নগরীর কাজীর দেউড়ি সার্কিট হাউস এলাকা থেকে ডিসি হিল পর্যন্ত বিস্তৃত এই শৈল্পিক কাজ উৎসবের আমেজে এক নতুন মাত্রা যোগ করেছে।

জেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এই আল্পনা অঙ্কন কার্যক্রমে অংশ নিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জেলা শিল্পকলা একাডেমি ও শিশু একাডেমির একদল তরুণ শিল্পী। লতাপাতা, মাছ, ফুল, পাখি ও চিরায়ত লোকজ মোটিফের মাধ্যমে সড়কের বুকজুড়ে ফুটে উঠেছে বাঙালির সাংস্কৃতিক পরিচয়।

রোববার (১২ এপ্রিল) রাতে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

উদ্বোধনকালে জেলা প্রশাসক বলেন, সড়কের এই বৈচিত্র্যময় রঙের মধ্য দিয়ে আমরা মূলত সমাজের সব ধর্ম ও বর্ণের মানুষের একতাবদ্ধ হওয়ার বার্তা দিচ্ছি। আমাদের উদ্দেশ্য হলো ভবিষ্যৎ প্রজন্মের সামনে একটি সমৃদ্ধ ও অসাম্প্রদায়িক বাংলাদেশ তুলে ধরা।

নতুন বছরকে বরণ করতে প্রতিবারের মতো এবারও নগরীর সিআরবি শিরীষতলা এবং ডিসি হিলে পৃথক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। স্থানীয় ও জাতীয় পর্যায়ের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা এতে সংগীত, নৃত্য ও কবিতা আবৃত্তিতে অংশ নেবেন।

চট্টগ্রাম মহানগর জাসাসের সদস্য সচিব মামুনুর রশিদ শিপন জানান, দেশীয় সংস্কৃতিকে বিশ্বদরবারে তুলে ধরা এবং সাংস্কৃতিক আগ্রাসন রোধ করাই তাদের এবারের অন্যতম লক্ষ্য।

উৎসবে আসা সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। উপ-পুলিশ কমিশনার হোসেন মোহাম্মদ কবির ভূঁইয়া জানিয়েছেন, ডিবি, কাউন্টার টেররিজম ও সিটি স্পেশাল ব্রাঞ্চের সমন্বয়ে একটি নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে।

এদিকে অনুষ্ঠান নির্বিঘ্ন করতে ট্রাফিক বিভাগ থেকে বিশেষ নির্দেশনা জারি করা হয়েছে। মঙ্গলবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ডিসি হিল ও সিআরবি সংলগ্ন নির্দিষ্ট কিছু রাস্তায় যান চলাচল সীমিত থাকবে এবং গুরুত্বপূর্ণ মোড়গুলোতে রোড ব্লক স্থাপন করা হবে।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শুরু

#

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট

#

চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত তিন, আহত ১৮

#

চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত তিন, আহত ১৮

#

চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত তিন, আহত ১৮

#

রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

#

বাড়িঘর পোড়ানোর নির্দেশ, শেখ হাসিনা-কাদের-হাছানের ফোনালাপ ট্রাইব্যুনালে

#

মৃত্যুর দুদিন পর এসএসসির ফল, শিহাব পেল গোল্ডেন জিপিএ-৫

#

কুমিল্লা বোর্ডে এসএসসিতে পাসের হার ৬৫.৪২, ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে

#

মাদ্রাসায় শূন্য পাসের প্রতিষ্ঠান বেশি

Link copied