চা খাওয়া কেন্দ্র করে কুমিল্লায় নিহত ১

Megna Tv

১৪ দিন আগে বুধবার, আগস্ট ১২, ২০২৬


#
কুমিল্লা জেলার ম্যাপ।

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় চা খাওয়া কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় বিল্লাল হোসেন নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার ( সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টায় নিজ বাড়িতে তার মৃত্যু হয়।

নিহত বিল্লাল (৪৭) উপজেলার শশীদল ইউনিয়নের চৌব্বাস এলাকার মৃত আলতাফ আলীর ছেলে। পেশায় তিনি একজন দিনমজুর ছিলেন।

ব্যাপারে নিহতের স্ত্রী জেসমিন আক্তার বাদী হয়ে জনকে আসামি করে ব্রাহ্মণপাড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাহ্মণপাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আমিনুল ইসলাম।

থানায় লিখিত অভিযোগ, এলাকাবাসী নিহতের পরিবার সূত্রে জানা যায়, গত ২৮ আগস্ট বিকেলে উপজেলার চৌব্বাস গ্রামের মিজানের চায়ের দোকানে একই গ্রামের মৃত আলতাফ আলীর ছেলে বিল্লাল হোসেন আবদুর রউফ প্রকাশ রুপ মিয়ার ছেলে মো. হাবিবুর রহমানের মধ্যে বাকিতে চা খাওয়াকে কেন্দ্র করে কথাকাটাকাটি হয়। পরে উভয়ে বাড়িতে চলে যায়।

পরদিন ২৯ আগস্ট সকালে হাবিবুর রহমান লোকজন নিয়ে বিল্লাল হোসেনের বাড়িতে গিয়ে তাকে ওই ঘটনাকে কেন্দ্র করে গালমন্দ করতে থাকে। সময় বিল্লাল হোসেন ঘর থেকে বের হয়ে আসলে তার ওপর হামলা চালানো হয়। হামলায় বিল্লাল গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে পল্লী চিকিৎসকের কাছে নিয়ে যায়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে চিকিৎসাসেবা গ্রহণ করে নিজ বাড়িতে নিয়ে আসে।

গত সেপ্টেম্বর রাত সাড়ে ১০টার দিকে আহত বিল্লাল হোসেনের শারীরিক পরিস্থিতির অবনতি হলে হাসপাতালে নেওয়ার প্রস্তুতিকালে নিজ বাড়িতেই তিনি মারা যান। ব্যাপারে নিহতের স্ত্রী মোসা. জেসমিন আক্তার বাদী হয়ে গতকাল সেপ্টেম্বর রাতে মো. হাবিবুর রহমান, ইকবাল, নাহিদুল, আবদুর রউফ প্রকাশ রুপ মিয়াকে এজাহারনামীয় আসাসি করে ব্রাহ্মণপাড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

বিষয়ে ব্রাহ্মণপাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আমিনুল ইসলাম কালবেলাকে বলেন, নিহতের স্ত্রী বাদী হয়ে জনকে আসামি করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চালিয়ে যাচ্ছি।


ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

নিঝুম দ্বীপের বালুতে মিলেছে মূল্যবান খনিজ

#

মির্জা ফখরুল রাষ্ট্রপতি হলে ঠাকুরগাঁও-১ আসনে প্রার্থী কে? আলোচনায় যাদের নাম

#

৭৩ দিনে কোরআনের হাফেজ হয়ে বিস্ময় সৃষ্টি করলেন ১৩ বছরের মুসাইব

#

প্রধানমন্ত্রীর কার্যালয়সহ সরকারি অফিসে সৌর বিদ্যুতের ব্যবহার বাড়ানোর নির্দেশ

#

মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর অবস্থান: মাদক শুধু পরিবার নয়, গোটা সমাজকে ধ্বংস করে—গৃহায়ণ মন্ত্রী জাকারিয়া তাহের

#

আজ বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, অন্ধকারে ঢেকে যাবে দিনের আকাশ

#

সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শুরু

#

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট

#

চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত তিন, আহত ১৮

#

রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

Link copied