চাঁপাইনবাবগঞ্জে নির্বাচন অফিসকে লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ

Megna Tv

১৮ দিন আগে বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬


#
ছবি : সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জ জেলা নির্বাচন অফিসকে লক্ষ্য করে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে। কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

জেলা নির্বাচন কর্মকর্তা নজরুল ইসলাম জানান, রাত পৌনে নয়টার দিকে কার্যালয়ের পিছনের দিকে সীমানা দেয়াল লক্ষ্য করে ককটেল ছুড়ে বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম সাহিদ জানান, আতঙ্ক ছড়াতে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। দ্রুত পালিয়ে যেতে তারা নির্বাচন কার্যালয়ের পেছনের অন্ধকারাচ্ছন্ন দেয়ালকে লক্ষ্য করে ককটেল ছুড়ে। ঘটনার পর পিছনে পর্যাপ্ত আলোর ব্যবস্থা ও নিরাপত্তা জোরদার করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি সাজ্জাদ হোসেন বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে ককটেলের আলামত সংগ্রহ করেছে। এ ঘটনায় জড়িতদের সানাক্তে পুলিশ কাজ করছে।


ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

৭৩ দিনে কোরআনের হাফেজ হয়ে বিস্ময় সৃষ্টি করলেন ১৩ বছরের মুসাইব

#

আজ বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, অন্ধকারে ঢেকে যাবে দিনের আকাশ

#

সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শুরু

#

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট

#

রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

#

বাড়িঘর পোড়ানোর নির্দেশ, শেখ হাসিনা-কাদের-হাছানের ফোনালাপ ট্রাইব্যুনালে

#

জাজিরায় পদ্মার ভাঙনে আতঙ্ক বাড়ছে জনমনে

#

ধেয়ে আসছে নিম্নচাপ, তাপপ্রবাহের সঙ্গে হানা দিতে পারে বজ্রঝড়ও

#

দেশে একদিন পরই স্বর্ণের দামে বড় লাফ

#

‘মজুদদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, তাই ভেবে মজুদ করবেন’

Link copied