ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক শেখ মামুন খালেদ আটক

Megna Tv

১৯ দিন আগে বুধবার, আগস্ট ১২, ২০২৬


#
সংগৃহীত ছবি

রাজধানীর মিরপুর থেকে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। বুধবার গভীর রাতে মিরপুর ডিওএইচএস এলাকা থেকে ডিএমপির গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল তাকে আটক করে।

যোগাযোগ করা হলে ডিবির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম বলেন, ‘শেখ মামুন খালেদ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়ের করা একটি মামলায় অভিযুক্ত।’

সংশ্লিষ্ট সূত্রমতে, সাবেক এই গোয়েন্দা প্রধানের বিরুদ্ধে অবৈধ উপায়ে সম্পদ অর্জন, রাজনৈতিক কর্মকাণ্ডে ডিজিএফআইকে সম্পৃক্ত করা এবং বিতর্কিত ‘জঙ্গি নাটক’ সাজানোর ঘটনাসহ একাধিক অভিযোগ রয়েছে।

সূত্র আরও অভিযোগ করেছে, জলসিঁড়ি আবাসন প্রকল্প থেকে খালেদ শত শত কোটি টাকা আত্মসাৎসহ ব্যাপক দুর্নীতির সঙ্গে জড়িত ছিলেন এবং তিনি ‘আয়না ঘর’ এর প্রতিষ্ঠাতা। শেখ হাসিনার শাসনামলে তিনি সজীব ওয়াজেদ জয়ের ক্ষমতা ব্যবহার করে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জন করেছেন।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

আজ বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, অন্ধকারে ঢেকে যাবে দিনের আকাশ

#

সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শুরু

#

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট

#

রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

#

বাড়িঘর পোড়ানোর নির্দেশ, শেখ হাসিনা-কাদের-হাছানের ফোনালাপ ট্রাইব্যুনালে

#

জাজিরায় পদ্মার ভাঙনে আতঙ্ক বাড়ছে জনমনে

#

ধেয়ে আসছে নিম্নচাপ, তাপপ্রবাহের সঙ্গে হানা দিতে পারে বজ্রঝড়ও

#

দেশে একদিন পরই স্বর্ণের দামে বড় লাফ

#

‘মজুদদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, তাই ভেবে মজুদ করবেন’

#

৪ মন্ত্রণালয়-বিভাগে নতুন সচিব নিয়োগ

Link copied