চট্টগ্রামে নলকূপের গর্তে পড়ে গেল শিশু, চলছে উদ্ধার অভিযান

Megna Tv

২৩ দিন আগে শনিবার, জুন ২০, ২০২৬


#
ছবি : সংগৃহীত

 

চট্টগ্রামের রাউজান উপজেলায় গভীর নলকূপের গর্তে পড়ে গেছে তিন বছর বয়সী এক শিশু। শিশুটিকে উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিসের সদস্যরা।

আজ বুধবার (২৮ জানুয়ারি) সন্ধ্যায় রাউজানের কদলপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের জয়নগর গ্রামে এ ঘটনা ঘটে।

জানা গেছে, গর্তে পড়া শিশুটির নাম মিসবাহ।

খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করেছে ফায়ার সার্ভিস। কূপের গভীরতা যাচাই এবং শিশুটির অবস্থান শনাক্তের চেষ্টা চলছে। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে উদ্ধার কার্যক্রম পরিচালনা করা হচ্ছে বলেও জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।

 

এদিকে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে, ফায়ার সার্ভিস আসার আগে টর্চলাইট ও গাছের ডাল ব্যবহার করে শিশুটিকে উদ্ধার বা ধরে রাখার চেষ্টা চালান স্থানীয়রা।

এর আগে, গত বছরের ডিসেম্বরে রাজশাহীর তানোর উপজেলায় পরিত্যক্ত নলকূপের গর্তে পড়ে যায় শিশু সাজিদ। প্রায় ৩২ ঘণ্টা পর তাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।


ইউটিউব সাবস্ক্রাইব করুন  
Link copied