কুমিল্লায় পরিবেশ রক্ষায় তরুণদের ময়লার ভাগাড়ে মানববন্ধন

Megna Tv

৯ দিন আগে বুধবার, আগস্ট ১২, ২০২৬


#
ময়লার-ভাগাড়ে-মানববন্ধন

সাইফুল ইসলাম,বিশেষ প্রতিনিধি:

কুমিল্লায় পরিবেশ রক্ষা, বায়ু দূষণ প্রতিরোধে জনসচেতনতা বিষয়ক মানববন্ধন করেছে কুমিল্লার তিনটি যুব সংগঠনের সদস্যরা। সোমবার সকালে "Turn the pollution into solution" প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ঢাকা- চট্রগ্রাম আঞ্চলিক মহাসড়কের পাশে কুমিল্লার বেলতলী বিশ্বরোড, কোটবাড়ি এলাকায় ময়লার ভাগাড় অপসারণের দাবিতে মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিসের কুমিল্লা জেলার সমন্বয়কারী মোহাম্মদ আল আমিন বলেন, "জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব বাংলাদেশে বেড়েই চলছে। পরিবেশ দূষণ বৃদ্ধির ফলে ওজোন স্তর ধ্বংস হয়ে যাচ্ছে। তাই কুমিল্লা মহাসড়কে ময়লার ভাগাড় মুক্ত করতে আমাদের আজকের জলবায়ু আন্দোলন।"

 ময়নামতি কারিগরি স্কুল এন্ড কলেজের উপদেষ্টা মো. আমিনুর রহমান বলেন, বৈজ্ঞানিক বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে কুমিল্লা মহাসড়ক কোটবাড়ি এলাকা ময়লার ভাগাড় মুক্ত করতে কর্তৃপক্ষকে আহ্বান জানাচ্ছি।

 এসময় ইয়ুথ চেঞ্জ সোসাইটি বাংলাদেশ এর মিনিস্ট্রি রিপ্রেজেনটেটিভ তাহসিনুল ইসলাম সাব্বির বলেন, "একমাত্র সচেতনতাই প্রতিরোধ গড়তে পারে প্লাস্টিক ব্যবহার। যতক্ষণ পর্যন্ত আমরা প্লাস্টিক ব্যবহারে সচেতন হবো না, ততক্ষণ পর্যন্ত আমরা পরিবেশ দূষণ রোধ করতে পারবো না।

ভলান্টিয়ার ফর বাংলাদেশ কুমিল্লা প্রতিনিধি জেরিন আফরোজ বলেন, কুমিল্লা মহাসড়কের পাশে ময়লা আর্বজনার  কারণে বাতাসে দুর্গন্ধ ছড়িয়ে পরিবেশের ভারসাম্য নষ্ট করছে। অন্যদিকে মহাসড়ক দিয়ে চলাচলরত যানবাহনচালক পথচারীরা চরম ভোগান্তি থেকে মুক্তি পেতে  কতৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

এসময় মানববন্ধনে অংশগ্রহণকারীরা কুমিল্লা চৌদ্দগ্রাম থেকে চান্দিনা, ঢাকা- চট্রগ্রাম মহাসড়কের পাশে ময়লার ভাগাড় অপসারণের জন্য সিটি কর্পোরেশন এবং অন্যান্য কতৃপক্ষের কাছে দাবী জানান। 

মানববন্ধনে যৌথভাবে অংশ নেওয়া তিনটি সংগঠন হলো ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিস, ভলান্টিয়ার ফর বাংলাদেশ এবং ইয়ুথ চেঞ্জ সোসাইটি বাংলাদেশ।





ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

নিঝুম দ্বীপের বালুতে মিলেছে মূল্যবান খনিজ

#

মির্জা ফখরুল রাষ্ট্রপতি হলে ঠাকুরগাঁও-১ আসনে প্রার্থী কে? আলোচনায় যাদের নাম

#

৭৩ দিনে কোরআনের হাফেজ হয়ে বিস্ময় সৃষ্টি করলেন ১৩ বছরের মুসাইব

#

প্রধানমন্ত্রীর কার্যালয়সহ সরকারি অফিসে সৌর বিদ্যুতের ব্যবহার বাড়ানোর নির্দেশ

#

মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর অবস্থান: মাদক শুধু পরিবার নয়, গোটা সমাজকে ধ্বংস করে—গৃহায়ণ মন্ত্রী জাকারিয়া তাহের

#

আজ বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, অন্ধকারে ঢেকে যাবে দিনের আকাশ

#

সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শুরু

#

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট

#

চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত তিন, আহত ১৮

#

রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

Link copied