কেরালায় বাড়ছে সংক্রমণ, সতর্কতা জারি

Megna Tv

৩ দিন আগে মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬


#
নিপা ভাইরাসের প্রাদুর্ভাব

ভারতের দক্ষিণাঞ্চলীয় কেরালা রাজ্যে নিপা ভাইরাসে আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়েছে। দুই সপ্তাহের ব্যবধানে দুজনের মৃত্যুর ঘটনায় ওই রাজ্যে সতর্কতা জারি করা হয়েছে। এর মধ্যে একজনের মৃত্যু হয়েছে চলতি মাসের শুরুর দিকে এবং অপরজন মারা গেছেন গত ৩০ আগস্ট। কর্মকর্তারা জানিয়েছেন, নিপা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়া দুজনই কোঝিকোড় জেলার বাসিন্দা ছিলেন।

এদিকে নিপা ভাইরাসে মৃত্যু হওয়া একজনের দুই স্বজনের দেহেও এই ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। তারা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ২০১৮ সালের পর এ নিয়ে চতুর্থ বারের মতো কেরালায় নিপা ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দিয়েছে।

মঙ্গলবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডবীয় জানিয়েছেন, দক্ষিণের এই রাজ্যে নিপা ভাইরাস মোকাবিলায় কেরালা সরকারকে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকার। পরিস্থিতি খতিয়ে দেখতে একটি কেন্দ্রীয় প্রতিনিধিদলও পাঠানো হয়েছে।

মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, কেরালায় নিপা ভাইরাসের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে কী ব্যবস্থা নেওয়া হয়েছে তা খতিয়ে দেখতে রাজ্য সরকারের সহায়তায় একটি কেন্দ্রীয় প্রতিনিধিদল পাঠানো হয়েছে।

সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, ৩০ আগস্টের পর সোমবার কেরালার কোঝিকোড়ে একটি বেসরকারি হাসপাতালে দুজনের ‘অস্বাভাবিক’ মৃত্যু হয়। এই ঘটনায় স্বাস্থ্য দফতরের আশঙ্কা ছিল, তারা নিপা ভাইরাসের সংক্রমণে মারা গেছেন।

সোমবার কোঝিকোড় জেলা জুড়ে নিপা ভাইরাস বিষয়ে সতর্কতা জারি করে স্বাস্থ্য দফতর। অন্যদিকে, এই ভাইরাসের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে ইতোমধ্যেই কোঝিকোড়ে একটি কন্ট্রোল রুম খুলেছে কেরালা সরকার।

পুরো পরিস্থিতিতে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের জন্য রাজ্যবাসীকে অনুরোধ করেছেন কেরালের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। মঙ্গলবার তিনি বলেন, এখনই আতঙ্কিত হওয়ার কিছু নেই। মৃত দুজনের সংস্পর্শে আসা ব্যক্তিদের সন্ধান মিলেছে। তাদের চিকিৎসাও শুরু হয়েছে। এই পরিস্থিতি মোকাবিলায় সতর্ক থাকাটা জরুরি। এই ভাইরাস মোকাবিলায় স্বাস্থ্য দফতর যে রূপরেখা তৈরি করেছে, তা মেনে চলার জন্য সবার প্রতি অনুরোধ জানান তিনি।


ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

সামাজিক মাধ্যমে শিক্ষার্থীর পোস্ট ‘মমতাকে ইন্দিরা গান্ধীর মতো গুলি করে হত্যা করুন’

#

ফিলিস্তিন সংকটের স্থায়ী সমাধান চায় বাংলাদেশ

#

ইরানের সর্বোচ্চ নেতা কী নমনীয় হওয়ার ইঙ্গিত দিলেন?

#

চুরি হয়ে গেছে কিটক্যাটের ১২ টন চকলেট, ট্রাকও গায়েব

#

ইসরায়েলের সামরিক ব্যারাকে রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ

#

ওবায়দুল কাদের-আসাদুজ্জামানের বিরুদ্ধে নিষেধাজ্ঞার আহ্বান

#

ভারতের বিহারে বিষাক্ত মদপানে ৮ জনের মৃত্যু

#

গাজা যুদ্ধের ১ বছর: ক্ষয়ক্ষতি খুব বেশি না হলেও ভাবমূর্তি নষ্ট হয়েছে ইসরায়েলের

#

ইতিহাসের সবচেয়ে ধ্বংসাত্মক অভিযান কিছুক্ষণের মধ্যে শুরু হবে: আইআরজিসি

#

হাসিনাকে উৎখাতে যুক্তরাষ্ট্র কোনোভাবেই জড়িত নয়: হোয়াইট হাউজ

সর্বশেষ

#

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট

#

টানা চতুর্থ দিনের মতো বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম

#

পথ হারালে এই জাদুঘরেই খুঁজে নেব নতুন পথ: ড. ইউনূস

#

ফিলিস্তিনি বন্দিদের কারাগারে কুমির রাখার পরিকল্পনা স্থগিত করলেন ইসরায়েলি আদালত

#

‘জুলাই আন্দোলন কারও একার নয়, গণতন্ত্রকামী সবার অবদান’

#

স্পেনের সঙ্গে শেনজেন চুক্তি স্থগিত করল ইতালি, মেলোনি-সানচেজের মধ্যে উত্তেজনা

#

গালাগালির অভিযোগ তুলে গভীর রাতে হঠাৎ মোদির ভিডিও বার্তা

#

বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার

#

সৌদি সফর স্থগিত করলেন ইরাকের প্রধানমন্ত্রী

#

ইরানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আলোচনা চলছে: ট্রাম্প

Link copied