জমে উঠেছে কুমিল্লায় জামায়াতে নির্বাচনী প্রচারনা

Megna Tv

২১ দিন আগে মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬


#
ইবনুল হাসান রায়হান

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জমে উঠেছে কুমিল্লা ৫ ও ৬ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রার্থীদের প্রচারনা। পরিবর্তনের সুযোগ দিতে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে দাঁড়ি পাল্লায় ভোট দিতে উৎসাহিত করেন কর্মীরা। 

আজ শুক্রবার সকালে ভোটারদের জানান দিতে আনুষ্ঠানিক ভাবে কুমিল্লা সংসদীয় আসন ৬ জামায়াতের মনোনীত প্রার্থী মহানগর আমীর কাজী দ্বীন মোহাম্মদের উদ্যোগে সদর ও সদর দক্ষিণে প্রায় ৫ হাজার মোটরসাইকেলের বহর নিয়ে
শোভাযাত্রা বের করেন নেতাকর্মীরা। শোভাযাত্রাটি নগরীর ঈদগাহ মাঠ থেকে বের হয়ে নিজ সংসদীয় আসন দুই উপজেলার মহাসড়ক ও আঞ্চলিক মহাসড়ক ঘুরে নগরীর বিভিন্ন এলাকায় প্রদক্ষিণ করেন আবার ঈদগাহ মাঠে এসে সমাপ্তি করে। 

অপর দিকে কুমিল্লা সংসদীয় আসন ৫ নির্বাচনী এলাকার ব্রাহ্মনপাড়া উপজেলার দুলালপুর সুরুজ মিয়া এন্ড খাতুন উচ্চ বিদ্যালয় মাঠে হত দরিদ্র ও  সুবিধা বঞ্চিত অসহায় প্রায় ৫ হাজার সাধারন মানুষকে ফ্রি ঔষধসহ চিকিৎসার আয়োজন করেন বুড়িচং ব্রাহ্মণপাড়া ৫ আসনের জামায়াত মনোনীত প্রার্থী ড. মোবারক হোসাইন। 
পরে বিকেল ৩ টায় বুড়িচং উপজেলার নিমশার বাজার হতে ১ হাজারের অধিক মোটরসাইকেল নিয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক প্রদক্ষিন করে সিলেট আঞ্চলিক মহাসড়কের কংশনগর বাজারে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। 

এসময় প্রার্থীরা বলেন, গত ১৭ বছর জামায়াতের কর্মীরা আত্মগোপনে থাকলেও তাদের পরিবার ও স্বজনদের কাছে আসতে দেয়নি পালিয়ে যাওয়া আওয়ামী স্বৈরাচার সরকার। তবে এবার দাঁড়ি পাল্লায় ভোট দিয়ে নতুুন বাংলাদেশ ও সাধারণ মানুষের পাশে থেকে পরিবার ও রাষ্ট্রের নিরাপত্তায় কাজ করবে জামায়াত ইসলামী।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
Link copied