কুমিল্লায় সুবিধাবঞ্চিত প্রায় ৫ হাজার নারী পুরুষের মাঝে বিনামূল্যে ফ্রি চিকিৎসা সেবা

Megna Tv

৭ দিন আগে শনিবার, জুন ২০, ২০২৬


#
ইবনুল হাসান রায়হান - কুমিল্লা দক্ষিণ জেলা প্রতিনিধি

কুমিল্লায় অসহায় হতদরিদ্র ও সুবিধাবঞ্চিত প্রায় ৫ হাজার নারী পুরুষের মাঝে বিনামূল্যে ফ্রি মেডিকেল ক্যাম্প করে চিকিৎসা সেবা ও ঔষুধ বিতরণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী বুড়িচং-ব্রাহ্মণপাড়া উপজেলা শাখা। 

আজ শুক্রবার সকালে উপজেলার ভরসার উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত প্রায় ১০টি বিষয় চিকিৎসা সেবার ফ্রি মেডিকেল ক্যাম্পের শুভ উদ্বোধন করেন। কুমিল্লা বুড়িচং ব্রাহ্মণপাড়া সংসদীয় ৬ আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ড. মোবারক হোসেন ।

এলাকার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা সুবিধা বঞ্চিত হত দরিদ্র ও অসহায় নারী পুরুষ ও শিশুদের নিয়ে মেডিসিন, চর্ম, গাইনি, ডায়াবেটিস, সার্জারী ও অর্থোপ্যাডিক্স বিভাগসহ  প্রায় ১০ রকমের চিকিৎসা সেবার সার্বিক সহযোগিতা করেন কুমিল্লা ন্যাশনাল ডক্টরস ফোরাম।

 সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত প্রায় ৩০ জন ডাক্তার ও ৫০ জনের অধিক স্বেচ্ছাসেবকরা আগত চিকিৎসা গ্রহনকারী প্রায় ৫ হাজার সাধারণ মানুষকে সহযোগিতা করেন। 
এসময় অনুষ্ঠানের উদ্বোধক ও প্রধান অতিথি বাংলাদেশ জামায়াতে ইসলামীর বুড়িচং ব্রাহ্মণপাড়া আসনের মনোনীত প্রার্থী ড. মোবারক হোসেন বলেন, এই এলাকার মানুষ দির্ঘদিন বিভিন্ন সুবিধা থেকে বঞ্চিত হয়েছে। বিগত সরকারের কথিপয় নেতারা সরকারের বাজেট আসলেও সেই বাজেট অনুযায়ী এলাকার উন্নয়ন ও সাধারণ মানুষের সেবা না দিয়ে নিজেরাই আত্মসাৎ করেছে। তবে এবার বাংলাদেশ জামায়াতে ইসলামী এই আসনের প্রতিটি উপজেলার সাধারণ মানুষের সুখে দুঃখে কাজ করে যাবে ইনশাল্লাহ।  

অনুষ্ঠানে জামায়াতের বিভিন্ন দায়িত্বশীলনেতা ও এলাকার গণ্যমান্যরা উপস্থিত ছিলেন।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
Link copied