ক্যাম্প থেকে পালানোর সময় ২৬০ রোহিঙ্গা আটক

Megna Tv

২৬ দিন আগে মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬


#
ছবি: সংগৃহিত

কক্সবাজারের উখিয়ায় আশ্রয়শিবির থেকে পালিয়ে বিভিন্ন স্থানে যাওয়ার সময় ২৬০ জন রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। পরে এদের যাচাইবাছাই করে সংশ্লিষ্ট ক্যাম্প ইর্নচাজের নিকট হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে।

৮ এপিবিএনের অধিনায়ক (অ্যাডিশনাল ডিআইজি) মো. আমির জাফর সত্যতা নিশ্চিত করেন। এদিকে অভিযান এখনও চলমান রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

মো. আমির জাফর বলেন, আটককৃত রোহিঙ্গারা দীর্ঘদিন ধরে বিভিন্ন কাজের সন্ধানে বের হচ্ছে। ক্যাম্পের অভ্যন্তরে সড়কের বিভিন্নস্থানে আইনশৃঙ্খলা বাহিনীর অন্তত ১০টি চেকপোস্ট ফাঁকি দিয়ে তারা পালিয়ে যাওয়ার সময় ২৬০ জন রোহিঙ্গাকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, উখিয়া ও টেকনাফের ৩৩টি রোহিঙ্গা ক্যাম্প থেকে প্রতিদিন বিভিন্নভাবে বিপুল সংখ্যক রোহিঙ্গা পালিয়ে যাচ্ছে। অল্প সংখ্যাক রোহিঙ্গা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আটক হচ্ছে।

এ ব্যাপারে ৮ এপিবিএন অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) উক্য সিং বলেন, আটককৃত রোহিঙ্গাদের কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্পের সিআইসির নিকট হস্তান্তর করা হয়।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলার মিয়া বাজার ফেমাস হাসপাতালে ভুল চিকিৎসায় প্রসূতির মৃ*ত্যুর দাবী স্বজনদের।

#

গণপরিবহনে শিক্ষার্থীদের ভাড়া নিয়ে সুখবর

#

পত্র জমা না দেওয়া পর্যন্ত শিক্ষা চত্বরে থাকবেন শিক্ষার্থীরা

#

গোপালগঞ্জে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে প্রশাসনের পূর্ণ প্রস্তুতি

#

শেখ হাসিনাকে যুক্তরাজ্যে পাঠাতে ভারতের লবিং

#

অবৈধ ক্লিনিক বন্ধ না করলে ‘অ্যাকশনে’ যাবে স্বাস্থ্য মন্ত্রণালয়

#

বাংলাদেশী মাদক চোরাকারবারীসহ ২০০০ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট জব্দ

#

কনটেন্ট ক্রিয়েটর নাহিদ রিয়াসাদ মারা গেছেন

#

মোবাইল ইন্টারনেট চালুর সিদ্ধান্ত, কখন থেকে জানালেন পলক

#

আজ থেকে খুলছে আশুলিয়ার বন্ধ পোশাক কারখানা

Link copied