ভারতে কুসংস্কারের বশে স্কুলের উন্নতির আশায় ২য় শ্রেণির শিক্ষার্থীকে ‘বলি’

Megna Tv

২ দিন আগে শনিবার, অক্টোবর ৩১, ২০২৬


#
স্কুলের উন্নতির আশায় ২য় শ্রেণির শিক্ষার্থীকে ‘বলি

ভারতের উত্তর প্রদেশের হাতরাস জেলায় স্কুলের উন্নতির আশায় বেসরকারি স্কুলের এক ছাত্রকে ‘বলি’ দেয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। এই নৃশংস ঘটনায় জেলা শিক্ষা কর্মকর্তা স্বাতী ভারতি স্কুলটিকে বন্ধ করে দেয়ার নির্দেশ দিয়েছেন। এক প্রতিবেদনে ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, নিহত ছাত্র দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিলো। স্বাতী ভারতি স্কুলের ম্যানেজারের বিরুদ্ধে খুনের মামলা দায়ের করেছেন। পুলিশ এই ঘটনায় রামপ্রকাশ সোলাঙ্কি, দীনেশ বঘেল, যশধন সিং, লক্ষ্মণ সিং এবং বীরপাল সিং ৫জনকে গ্রেফতার করেছে। প্রত্যেকেই জেল হেফাজতে রয়েছেন। 

নিহত ছাত্রের বাবা বলেন, ছেলেকে হোস্টেলের মধ্যে নৃশংসভাবে খুন করা হয়েছে। ওর ঘাড়ের হাড় ভাঙা হয়েছিল। ঠোঁট নীল হয়ে গিয়েছিল। দোষীদের ফাঁসি চাই।

গত ২৩ সেপ্টেম্বর, ওই ছাত্রের মৃত্যুর খবর আসে। শুধুমাত্র কুসংস্কারের বশে, স্কুলের উন্নতির আশায়, ওই শিক্ষা প্রতিষ্ঠানের দ্বিতীয় শ্রেণির ছাত্রকে হোস্টেলের মধ্যে খুন করা বলে অভিযোগ করা হয়। তাকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে বলে প্রাথমিক ধারণা পুলিশের।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

ইউক্রেনে রুশ ড্রোনের জোড়া হামলায় নিহত ১৬

#

কলকাতায় হোটেলে আগুন লেগে ৯ বাংলাদেশির মৃত্যু

#

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে

#

বিশ্ব-ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতি সশস্ত্র বাহিনীকে নতজানু করেছে ইরান: জেনারেল আহমদ ওয়াহিদি

#

‘যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে পুরোপুরি পরাজিত না করা পর্যন্ত পিছু হটবে না ইরান’

#

ইরান আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেনি, জাপানের প্রধানমন্ত্রীকে পেজেশকিয়ান

#

ট্রাম্প বললেন, সমস্ত প্রশংসা আল্লাহর

#

জামাই করেছেন ২৫ বিয়ে, শ্বশুর বিজেপির বিধায়ক জানলেন মেয়ের বিয়ের আড়াই বছর পর

#

আজ বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, অন্ধকারে ঢেকে যাবে দিনের আকাশ

#

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট

Link copied