‘জেল খাটতে কেমন লাগে’, কৌতূহল থেকে ৬ কিশোর মিলে হত্যা

Megna Tv

৭ দিন আগে শনিবার, অক্টোবর ৩১, ২০২৬


#
সংগৃহীত ছবি

নারায়ণগঞ্জের ফতুল্লায় ১১ বছর বয়সী শিশু হোসাইনকে নির্মমভাবে হত্যা করেছে তারই সমবয়সী ও কিশোর বন্ধুদের একটি দল। চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের পেছনে উঠে এসেছে অবিশ্বাস্য এক কারণ— ‘জেল খাটতে কেমন লাগে’, সেই কৌতূহল থেকেই তারা পরিকল্পিতভাবে এই নৃশংস অপরাধ সংঘটিত করে।

সোমবার দুপুরে নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মো. মিজানুর রহমান মুন্সি এক সংবাদ সম্মলনে  হত্যার রহস্য উন্মোচন করে জানান , নিহত হোসাইন তার বাবার সঙ্গে শহরে ফুল বিক্রি করত। গত ১৮ এপ্রিল সকাল থেকে সে নিখোঁজ ছিল। পরবর্তীতে জানা যায়, ফতুল্লা রেলস্টেশন সংলগ্ন একটি পরিত্যক্ত বাড়িতে নিয়মিত আড্ডা দেওয়া ও মাদক সেবনকারী কয়েকজন কিশোর তাকে পরিকল্পিতভাবে ডেকে নিয়ে হত্যা করে।

পুলিশ সুপার আরো জানান, ঘটনার দিন সাইফুল, তানভীর ও ইউনুস নিজেদের মধ্যে আলোচনা করে ‘খুন করলে জেলে যেতে হয়’ আর সেই অভিজ্ঞতা নেওয়ার ইচ্ছা থেকেই তারা হত্যার পরিকল্পনা করে। পরে পাশ দিয়ে হেঁটে যাওয়া হোসাইনকে টার্গেট করে গাঁজা সেবনের প্রলোভন দেখিয়ে নির্ধারিত স্থানে নিয়ে যাওয়া হয়। সেখানে আগে থেকেই উপস্থিত ছিল তাদের আরও তিন বন্ধু রাহাত, ইয়াসিন ও ওমর। পরে সবাই মিলে তাকে ছুরিকাঘাতে হত্যা করে পরিত্যক্ত ওই বাড়িতে লাশ ফেলে রেখে পালিয়ে যায়।

এদিকে হোসাইনের লাশ উদ্ধারের পরপরই পুলিশ অভিযান চালিয়ে প্রথমে ইয়াসিনকে গ্রেপ্তার করে। আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় ইয়াসিন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে পর্যায়ক্রমে আরও পাঁচ কিশোরকে আটক করা হয়।

পুলিশ জানায়, এ ঘটনায় মোট ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে ৪ জন এজাহারভুক্ত, তদন্তে আরও ২ জনকে শনাক্ত করা হয়েছে। এছাড়া ইউনুসের তথ্য অনুযায়ী হত্যায় ব্যাহৃত ধারালো ছুরি উদ্ধার করা হয়েছে। এঘটনায় এখনও একজন পলাতক রয়েছে বলে জানায় পুলিশ।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

কুমিল্লায় খুচরা সার বিক্রেতা ও কৃষকদের মানববন্ধন বিক্ষোভ

#

সীমান্তে গুলি করে হত্যা দু’দিন পর কিশোরী স্বর্ণার মরদেহ ফেরত দিলো বিএসএফ

#

কুমিল্লা কোটবাড়ী মুড়া সিদ্দিকিয়া মাদ্রাসা ও এয়াতিম খানায় জাতীয় শোক দিবস পালিত

#

সার্ভেয়িং ডিপ্লোমাধারীদের বেতন স্কেল ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট।

#

শপথ নিলেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা

#

সুনাগরিক হয়ে গড়ে ওঠার শিক্ষা দেয় স্কাউটিং : সুবিদ আলী

#

তৃণমূলের বিভেদ মেটাতে সভায় বসেছে আওয়ামী লীগ

#

শহীদ আবু সাঈদ হত্যা মামলার রায় ৯ এপ্রিল

#

কুমিল্লা টাউন হলে হাজারো মানুষের অংশগ্রহণে শহীদ হাদীর গায়েবানা জানাযা ও দোয়া অনুষ্ঠিত

#

আসিম জাওয়াদ, হার না মানা এক বীর

সর্বশেষ

#

রুহুল কবির রিজভীকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত

#

মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত

#

কুমিল্লায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৮৪ - আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা

#

বিদ্যুৎ সাশ্রয়ে কুমিল্লায় মোবাইল কোর্ট, একাধিক প্রতিষ্ঠানকে জরিমানা

#

নতুন রাষ্ট্রপতিকে শপথ পাঠ করাবেন ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল

#

জামিনে মুক্তি পেলেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক

#

কলকাতায় হোটেলে আগুন লেগে ৯ বাংলাদেশির মৃত্যু

#

মাদক সেবনের সময় পুলিশ সদস্যসহ আটক ৪

#

মায়ের হাত ধরে স্কুলে যাওয়ার পথে বাসের ধাক্কায় শিশু নিহত

#

ঢাকাসহ ১৩ জেলায় দুপুরের মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

Link copied