জেলে যাওয়ার আগে বেবী নাজনীনকে কী বলেছিলেন খালেদা জিয়া

Megna Tv

১৩ দিন আগে মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬


#
খালেদা জিয়া ও বেবী নাজনীন

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকের ছায়া নেমেছে সোশ্যাল মিডিয়ায়। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শোক জানিয়েছেন। এ থেকে বাদ যাননি শোবিজ ইন্ডাস্ট্রির তারকারাও। খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করে চেয়ারপারসনের উপদেষ্টা ও সংগীতশিল্পী বেবী নাজনীন জানিয়েছেন―বেগম খালেদা জিয়ার মতো নেত্রীর শূন্যতা সবসময় অনুভব করবে বাংলাদেশের মানুষ।

বেবী নাজনীন বলেন, উনার সঙ্গে আমার শেষ কথা হয়েছিল তিনি জেলে যাওয়ার আগে। ওই সময় আমি তার সঙ্গে ছিলাম। আমার মাথায় হাত রেখে বলেছিলেন, আমি যাচ্ছি, তুমি ভালো থেকো।

কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, তিনি (খালেদা জিয়া) বলেছিলেন, তোমরা দেশ বাঁচাও, মানুষ বাঁচাও। তার মধ্যে দেখেছিলাম ধীর-স্থিরতা কিন্তু বলিষ্ঠ। তিনি হাঁটতে হাঁটতে জেলে গেলেন। এই দৃশ্য কখনো ভুলব না আমি।

প্রসঙ্গত, এর আগে মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৬টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় খালেদা জিয়ার। গত ২৩ নভেম্বর ফুসফুসের সংক্রমণ থেকে শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন বেগম খালেদা জিয়া। এরপর দেখা দেয় নিউমোনিয়া, সঙ্গে কিডনি, লিভার, আর্থ্রাইটিস ও ডায়াবেটিসের পুরনো সমস্যা। হাসপাতালে ভর্তির পর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিউ) নেয়া হয় তাকে। 

১৯৪৬ সালের ১৫ আগস্ট দিনাজপুরে জন্ম নেয়া এই নেত্রী ১৯৯১ সালে দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তিন মেয়াদে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করা খালেদা জিয়া বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক দীর্ঘ ও ঘটনাবহুল অধ্যায়ের নাম।




ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

স্থাপনা ও জানমালের ক্ষতি না করার আহ্বান সেনাপ্রধানের

#

সংসদ সদস্যদের শপথ কবে জানালেন প্রেস সচিব

#

দেশ ছেড়েছেন শেখ হাসিনা

#

বুয়েটের আবরার ফাহাদের পরিবারকে ১০ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে রুল

#

বেগমগঞ্জে দাঁড়িপাল্লা প্রতীকের অফিসে অগ্নিসংযোগ, পুড়ে ছাই প্রচার গাড়ি।

#

কুমিল্লায় “শেখ হাসিনা”র নামে ২০টি ফ্রি ওয়াই-ফাই জোন উদ্বোধন করলেন আলী আকবর

#

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান আর নেই

#

দোলাসহ হামলায় আহতদের দেখতে হাসপাতালে বিএনপি নেতা কালাম

#

দুর্নীতি, সন্ত্রাস ও মাদকমুক্ত নারায়ণগঞ্জ গড়তে চাই: তারেক রহমান

#

কিশোরগঞ্জ-৫ আসনে বিএনপির প্রার্থী বদল, রেলপথ অবরোধ করে সমর্থকদের বিক্ষোভ

সর্বশেষ

#

সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শুরু

#

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট

#

রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

#

বাড়িঘর পোড়ানোর নির্দেশ, শেখ হাসিনা-কাদের-হাছানের ফোনালাপ ট্রাইব্যুনালে

#

ছাত্রদল নেতার মরদেহ নিয়ে থানা ঘেরাও

#

যুদ্ধ নয় শান্তি চাই, তবে আঘাত আসলে প্রতিহত: শফিকুর রহমান

#

সীমান্ত হত্যা ও মোদিবিরোধী আন্দোলনের স্মৃতি না থাকায় নাহিদের ক্ষোভ

#

গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে ‎‎কুমিল্লায় ১১ দলের সমাবেশ ও গণমিছিল

#

প্রয়োজনে সরকার পতনের আন্দোলনের ডাক দেওয়া হবে: জামায়াত আমির

#

ফ্যাসিস্টের বিদায়ের পর মামলা বানিজ্য আমাদের মাঝে অনৈক্য সৃষ্টি করেছে- মনিরুল হক চৌধুরী

Link copied