কোটা সংস্কার আন্দোলন শিক্ষার্থীদের কর্মসূচিতে ব্র্যাক ইউনিভার্সিটির রেজিস্ট্রারের (বিদেশি) মন্তব্য

Megna Tv

২৫ দিন আগে মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬


#
আন্দোলনরত শিক্ষার্থীদের মাঝে ড. ডেভিড ডাউল্যান্ড

কোটা সংস্কারের চলমান আন্দোলনে রাজধানীর মেরুল বাড্ডায় গত দুদিন যাবত রামপুরা-কুড়িল সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। গত ১৬ জুলাই মঙ্গলবার চলমান এ কর্মসূচিতে শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা পোষণ করে অংশ নেন বেসরকারি বিশ্ববিদ্যালয়টির বিদেশি রেজিস্ট্রার . ডেভিড ডাউল্যান্ড।

শিক্ষার্থীদের আন্দোলনের সময় তিনি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে রাস্তার পাশেই দাঁড়িয়ে রয়েছেন, এমন একটি ছবি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে  ছড়িয়ে পড়েছে। অনেকে তার এ সিদ্ধান্ত কে প্রশংসা করে পোস্ট দিচ্ছেন।

শিক্ষার্থীরা রাস্তা অবরোধ করে কোটা সংস্কারের দাবিতে বিভিন্ন স্লোগান দেওয়ার সময় পাশেই নিশ্চুপ দাঁড়িয়ে থাকতে দেখা যায় ডেভিড ডাউল্যান্ডকে। শিক্ষার্থীদের আন্দোলনের শেষ মুহূর্ত পর্যন্ত সেখানে তিনি দাঁড়িয়ে ছিলেন বলে আন্দোলনরত শিক্ষার্থীরা নিশ্চিত করেছেন।

শিক্ষার্থীদের দাবির প্রতি তার একাত্মতা রয়েছে বলেও জানান ডেভিড ডাউল্যান্ড। তখন তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমাদের এ দাবি আদায়ের কর্মসূচিকে আমি পূর্ণ সমর্থন করছি। তোমরা নিরাপদে থেকো।তোমাদের এ কর্মসূচি পালনের ক্ষেত্রে কোনো ধরনের আক্রমণ হলে আমি প্রধান ফটক খুলে দেবো।নিরাপত্তাকর্মীরা তোমাদের সমর্থন দিবে। তোমরা চিন্তা করো না।

শিক্ষার্থীরা রেজিস্ট্রার ডাউল্যান্ডের এমন সমর্থনে অনুপ্রাণিত হয়েছেন। মেফতাহুল আস শাসম নামে এক শিক্ষার্থী মেঘনা টিভি কে জানান, ‘আমরা রাস্তা অবরোধ করার কিছুক্ষণ পরই স্যার ওখানে আসেন। অনেকে ঘাবড়ে গেছিলাম যে হয়তো স্যার আমাদের ফিরে যেতে বলবেন। অথচ তিনি আমাদের সমর্থন দিয়ে বিকেল পর্যন্ত কর্মসূচিতে অংশ নিয়েছেন। আমাদের নিরাপত্তার বিষয়টি দেখেছেন। স্যারকে অসংখ্য ধন্যবাদ।

গত দুই সপ্তাহ ধরে ঢাকাসহ সারাদেশে কোটা সংস্কারের দাবিতে  আন্দোলন করছেন বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। গত দুই দিনে রাজধানীর বেশ কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যলয়ের শিক্ষার্থীরা এ আন্দোলনে যোগ দিয়েছেন। তাছাড়া ইস্ট ওয়েস্ট ও কানাডিয়ান ইউনিভার্সিটির শিক্ষার্থীরা ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষার্থীদের সাথে একসাথে যুক্ত হয়ে  রামপুরা বাড্ডা এলাকার সড়ক অবরোধ করেছেন।

অন্যদিকে নতুনবাজার মোড় বসুন্ধরা গেট এলাকায় ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, নর্থ সাউথ ইউনিভার্সিটি, গ্রিন ইউনিভার্সিটি, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি অব বাংলাদেশের শিক্ষার্থীরা রাস্তায় অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন।

 

 

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

‘স্বৈরাচারী আ.লীগ সরকার বিএনপির ১০ হাজার নেতাকর্মীকে হত্যা করেছে’

#

রাজধানীতে সেনাবাহিনীর তত্ত্বাবধানে থানার কার্যক্রম শুরু

#

চীনের সেনারা কি সত্যিই ভারতের ৬০ কিলোমিটার ভেতরে ঢুকে পড়েছিল?

#

ইউক্রেনের নেতৃত্বে বড় রদবদলের কথা বললেন জেলেনস্কি

#

আমিরসহ জামায়াতের ৭ নেতাকে নিরাপত্তা দিতে ইসির নির্দেশ

#

জন নিরাপত্তা সচিব জাহাঙ্গীর আলমকে বাধ্যতামূলক অবসর

#

বৈষম্যমুক্ত পার্বত্য চট্টগ্রাম গড়তে কাউকে পিছিয়ে রাখা হবে না: পার্বত্য উপদেষ্টা

#

‘অটোরিকশা নিষিদ্ধ করার আগে কর্মসংস্থানের ব্যবস্থা করুন’

#

লাকসাম মনোহরগঞ্জ গ্যাস সিলিন্ডার এখন সোনার হরিণ

#

স্রোতে ভেসে যাওয়ার ৩৩ ঘণ্টা পর তরুণের মরদেহ উদ্ধার

Link copied