সিলেটে ভারতে পালানোর সময় সীমান্তে ছোট ভাইসহ আ.লীগ নেতা আটক

Megna Tv

৭ দিন আগে মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬


#
সীমান্তে ছোট ভাইসহ আ.লীগ নেতা আটক

সিলেটের জৈন্তাপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য এবং জৈন্তাপুর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান কামাল আহমদসহ তার ছোট ভাই সাদেক আহমদকে আটক করেছে বডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (৭সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে জৈন্তাপুর বিওপির ১২৯২ পিলারের সীমান্তবর্তী এলাকা গোয়াবাড়ি থেকে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে বিজিবির জৈন্তাপুর বিওপির টহল দল তাদেরকে আটক করে।

বিষয়টি নিশ্চিত করেছেন জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খোন্দকার মো. আসাদুন্নবী।

জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সহিংসতার ঘটনায় সিলেট মেট্রোপলিটন পুলিশের জালালাবাদ থানার একটি মামলার এজাহারনামীয় আসামি হলেন কামাল আহমদ।

এ ব্যাপারে জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ বলেন, সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পালানোর সময় বিজিবি কামাল আহমদ ও তার ছোট ভাইকে আটক করেছে। জুবেল আহমদ নামের একজনের দায়ের করা মামলার এজাহারনামীয় ২২নং আসামি হলেন কামাল আহমদ। এখনো আমাদের কাছে হস্তান্তর করা হয়নি।তাদেরকে নিয়ে আসা হচ্ছে।


ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

মোদাফফরগঞ্জে বেগম খালেদা জিয়ার মুক্তিতে ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত

#

প্রধান উপদেষ্টার সঙ্গে জাতীয় পার্টির বৈঠক সন্ধ্যায়

#

পুলিশের লুট হওয়া ৯৭ অস্ত্র-গোলাবারুদ উদ্ধার করলো র‌্যাব

#

গাজাজুড়ে পোলিও টিকা কর্মসূচির মধ্যেই ইসরায়েলি হামলা চলছে

#

একদিনের বেতনের অর্থ বন্যার্তদের দিচ্ছেন ইউএস-বাংলার কর্মীরা

#

দ্বিতীয় উষ্ণতম জুলাই দেখলো বিশ্ব

#

সীমান্ত পাড়ি দিয়ে ভারতে যাওয়ার সময় ৯ বাংলাদেশি আটক

#

কুমিল্লা ১০ আসনে ৩জনের মনোনয়ন বৈধ ৪জনের বাতিল

#

ডাক্তারদের ‘শাটডাউন’ তুলে নেওয়ার অনুরোধ স্বাস্থ্য উপদেষ্টার

#

চেয়ারম্যানের অনুপস্থিতিতে উপজেলায় দায়িত্ব পালন করবেন ইউএনও

Link copied