এসএসসি পরীক্ষা আজ থেকে শুরু

Megna Tv

২৮ দিন আগে বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬


#
সংগৃহীত ছবি

সারাদেশে ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা আজ মঙ্গলবার (২১ এপ্রিল) থেকে শুরু হচ্ছে। এবারের পরীক্ষায় মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে।

বাংলা প্রথম পত্রের মাধ্যমে পরীক্ষার সূচনা হবে। লিখিত পরীক্ষা চলবে আগামী ২০ মে পর্যন্ত এবং প্রতিদিন সকাল ১০টা থেকে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরপর ৭ জুন থেকে ১৪ জুন পর্যন্ত ব্যবহারিক পরীক্ষা নেওয়া হবে।

এবার ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষার্থী রয়েছে ১৪ লাখ ১৮ হাজারের বেশি। মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষার্থী ৩ লাখের বেশি এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে অংশ নিচ্ছে ১ লাখ ৩৪ হাজারের বেশি শিক্ষার্থী। সারা দেশে মোট ৩ হাজার ৮৮৫টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

পরিসংখ্যান অনুযায়ী, মোট পরীক্ষার্থীর মধ্যে ছাত্র ৯ লাখ ৩০ হাজার ৩০৫ জন এবং ছাত্রী ৯ লাখ ২৭ হাজার ৩৯ জন। গত বছরের তুলনায় পরীক্ষার্থীর সংখ্যা কমেছে প্রায় ৭১ হাজার ৬২৬ জন।

পরীক্ষার কাঠামো অনুযায়ী, প্রতিটি বিষয়ে প্রথমে বহুনির্বাচনী (এমসিকিউ) এবং পরে সৃজনশীল বা রচনামূলক অংশের পরীক্ষা অনুষ্ঠিত হবে (তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যতীত)। দুই অংশের মধ্যে কোনো বিরতি থাকবে না। বহুনির্বাচনী অংশের জন্য সময় ৩০ মিনিট এবং সৃজনশীল অংশের জন্য সময় ২ ঘণ্টা ৩০ মিনিট নির্ধারণ করা হয়েছে।

শিক্ষা বোর্ডের নির্দেশনা অনুযায়ী, পরীক্ষার্থীদের অবশ্যই পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে কেন্দ্রে প্রবেশ করতে হবে। প্রবেশপত্র সঙ্গে আনতে হবে এবং তা সংরক্ষণে রাখতে হবে। পরীক্ষা চলাকালে কোনো অবস্থাতেই মোবাইল ফোন সঙ্গে রাখা যাবে না। উত্তরপত্র ভাঁজ করা নিষেধ এবং ওএমআর ফরমে রোল, রেজিস্ট্রেশন নম্বর ও বিষয় কোড সঠিকভাবে পূরণ করতে হবে।

এছাড়া পরীক্ষায় শুধু সাধারণ নন-প্রোগ্রামেবল সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করা যাবে। পরীক্ষার্থীরা নিবন্ধনপত্রে উল্লেখিত বিষয় ছাড়া অন্য কোনো বিষয়ে অংশ নিতে পারবে না।

প্রতিটি শিক্ষার্থীকে বহুনির্বাচনী, সৃজনশীল এবং ব্যবহারিক—এই তিন অংশে পৃথকভাবে পাস করতে হবে। কোনো একটি অংশে অকৃতকার্য হলে পুরো বিষয়ে অকৃতকার্য হিসেবে গণ্য করা হবে বলে জানানো হয়েছে।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

নোয়াখালী বেগমগঞ্জে গুণিজন সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত।

#

ডাক দিয়ে যাই কুমিল্লা অঞ্চলের ৬১ সদস্য পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন

#

কুমিল্লায় ৪ ডিসেম্বর হচ্ছে আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন, প্রধান অতিথি ধর্মবিষয়ক উপদেষ্টা

#

মেধাবী ও যুব সমাজকে ধ্বংস করছে মাদক: এমদাদুল হক মামুন

#

লাকসামে আবুল কালাম কলেজের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

#

২৮৪৭টি গ্রামে প্রাথমিক বিদ্যালয় নেই: সংসদে শিক্ষামন্ত্রী

#

গ্রামের দারিদ্র্য বিমোচন এগিয়ে আসলে বিশিষ্ট শিল্পপতি ইকবাল হোসেন ইসহাক

#

মাধ্যমিকের শিক্ষার্থীদের জন্য মাউশির কঠোর নির্দেশনা

#

কুমিল্লায় জেলা প্রশাসন ও জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগে কাল থেকে শুরু হচ্ছে ৯ দিনব্যাপী বইমেলা।

#

শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটির তালিকায় যে সংশোধন

সর্বশেষ

#

এসএসসি পরীক্ষা আজ থেকে শুরু

#

মাধ্যমিকের শিক্ষার্থীদের জন্য মাউশির কঠোর নির্দেশনা

#

‘ফেল করা শিক্ষার্থীরা দুই বারের বেশি সুযোগ পাবেন না’

#

২৮৪৭টি গ্রামে প্রাথমিক বিদ্যালয় নেই: সংসদে শিক্ষামন্ত্রী

#

শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটির তালিকায় যে সংশোধন

#

মেধাবী ও যুব সমাজকে ধ্বংস করছে মাদক: এমদাদুল হক মামুন

#

কুমিল্লায় জেলা প্রশাসন ও জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগে কাল থেকে শুরু হচ্ছে ৯ দিনব্যাপী বইমেলা।

#

অন্তর্বর্তী সরকারের সময়েও ঝুলে আছে প্রশাসন ক্যাডারের পদোন্নতি

#

কুমিল্লায় ৪ ডিসেম্বর হচ্ছে আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন, প্রধান অতিথি ধর্মবিষয়ক উপদেষ্টা

#

নোয়াখালী বেগমগঞ্জে গুণিজন সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত।

Link copied