‘জুলাই সনদ বাস্তবায়নের প্রতিশ্রুতি থেকে ১৮০ ডিগ্রি সরে গেছে বিএনপি’

Megna Tv

১৯ দিন আগে বুধবার, আগস্ট ১২, ২০২৬


#
সংগৃহীত ছবি

জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের প্রতিশ্রুতি থেকে বর্তমান সরকার ও বিএনপি ১৮০ ডিগ্রি সরে গেছে বলে মন্তব্য করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। তার মতে, এ কারণে জনগণ হতাশ ও নিরাশ হয়েছেন।

সোমবার (২৩ মার্চ) দুপুর ২টায় কক্সবাজার বিমানবন্দরে পৌঁছানোর পর সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। সাংগঠনিক সফরে আসা জামায়াতের এ জ্যেষ্ঠ নেতা দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সরকারের কার্যক্রম নিয়ে তীব্র সমালোচনা করেন।

মিয়া গোলাম পরওয়ার বলেন, সরকার ও বিএনপি সংবিধানের অজুহাত দেখিয়ে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের প্রতিশ্রুতি ভঙ্গ করলেও সিটি করপোরেশন ও জেলা পরিষদে দলীয় লোকদের প্রশাসক হিসেবে নিয়োগ দিয়ে সংবিধান লঙ্ঘন করেছেন। সংবিধানে স্পষ্ট উল্লেখ রয়েছে এসব পদে নির্বাচিত জনপ্রতিনিধি বসবে।

জামায়াতের সেক্রেটারি জেনারেল আরও বলেন, সহস্রাধিক প্রাণ আর হাজারো মানুষের পঙ্গুত্বের বিনিময়ে যে নতুন বাংলাদেশের স্বপ্ন আমরা দেখেছিলাম, সরকার গঠন করার পর সেই আকাঙ্ক্ষার প্রতিফলন দেখা যাচ্ছে না। বিশেষ করে বিএনপি জুলাই সনদ বাস্তবায়নের যে অঙ্গীকার করেছিল, এখন তারা সেখান থেকে সরে এসে ভিন্ন পথে হাঁটছে।

তিনি অভিযোগ করেন, জুলাই সনদকে চ্যালেঞ্জ না করার প্রতিশ্রুতি থাকলেও পরোক্ষভাবে একটি পক্ষকে দিয়ে আদালতে রিট করিয়ে বিষয়টিকে সাব-জুডিস বা বিচারাধীন করা হয়েছে। যা অত্যন্ত দুর্ভাগ্যজনক। একদিকে জনগণের কথা বলা, অপরদিকে নেপথ্যে ভিন্ন কৌশল নেওয়া— একে দ্বিচারিতাই বলা হয়।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

৭৩ দিনে কোরআনের হাফেজ হয়ে বিস্ময় সৃষ্টি করলেন ১৩ বছরের মুসাইব

#

আজ বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, অন্ধকারে ঢেকে যাবে দিনের আকাশ

#

সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শুরু

#

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট

#

রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

#

বাড়িঘর পোড়ানোর নির্দেশ, শেখ হাসিনা-কাদের-হাছানের ফোনালাপ ট্রাইব্যুনালে

#

জাজিরায় পদ্মার ভাঙনে আতঙ্ক বাড়ছে জনমনে

#

ধেয়ে আসছে নিম্নচাপ, তাপপ্রবাহের সঙ্গে হানা দিতে পারে বজ্রঝড়ও

#

দেশে একদিন পরই স্বর্ণের দামে বড় লাফ

#

‘মজুদদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, তাই ভেবে মজুদ করবেন’

Link copied