এখনো মার্কিন নাগরিকদের জন্য ভ্রমণের লাল তালিকায় বাংলাদেশ

Megna Tv

১১ দিন আগে বুধবার, আগস্ট ১২, ২০২৬


#
বাংলাদেশ এখনো ঝুঁকিপূর্ণ দেশের লাল তালিকায়

মার্কিন নাগরিকদের ভ্রমণের ক্ষেত্রে বাংলাদেশকে এখনো ঝুঁকিপূর্ণ দেশের লাল তালিকায় রেখেছে যুক্তরাষ্ট্র। বাংলাদেশসহ এই তালিকায় মোট ২১টি দেশ রয়েছে। বুধবার ( সেপ্টেম্বর) সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে দেওয়া এক পোস্টে তথ্য জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর।

ওই পোস্টে জানানো হয়, লাল তালিকাভুক্ত ২১টি দেশের জন্য চতুর্থ পর্যায়ের ভ্রমণ সতর্কতা জারি রয়েছে। এটি যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের ভ্রমণ সতর্কতা। মার্কিন নাগরিকদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এসব দেশে ভ্রমণ না করতে পরামর্শ দেওয়া হচ্ছে।

বাংলাদেশ ছাড়াও তালিকায় থাকা অন্য দেশগুলো হলো আফগানিস্তান, বেলারুশ, বুরনিকা ফাসো, মিয়ানমার, সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক, হাইতি, ইরান, ইরাক, লেবানন, লিবিয়া, মালি, উত্তর কোরিয়া, রাশিয়া, সোমালিয়া, দক্ষিণ সুদান, সুদান, সিরিয়া, ইউক্রেন, ভেনেজুয়েলা এবং ইয়েমেন।

এর আগে, ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের দিনই বাংলাদেশ নিয়ে চতুর্থ ধাপের ভ্রমণ সতর্কতা জারি করে মার্কিন দূতাবাস। সেখানে বলা হয়েছিল, নাগরিক অস্থিরতা, অপরাধ সন্ত্রাসবাদের ঝুঁকির কারণে মার্কিন নাগরিকরা বাংলাদেশ ভ্রমণ করবেন না। যদি কারও ভ্রমণের বিশেষ প্রয়োজন হয়, তিনি যেন বাড়তি সতর্কতা অবলম্বন করেন।

NP/JM24

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

কুমিল্লা-৯ আসনে বিএনপি প্রার্থী আবুল কালামের নির্বাচনি গণসংযোগ শুরু

#

১০০ বছর পর পাওয়া গেল এভারেস্ট পর্বতারোহীর দেহাবশেষ

#

মুখ্যমন্ত্রী হয়েই তৃষাকে কেন্দ্র করে বড় সিদ্ধান্ত নিলেন বিজয়

#

গাজায় ৬ জিম্মির মৃত্যু , সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল ইসরায়েল, শ্রমিক ধর্মঘটের ডাক

#

গাজা যুদ্ধবিরতি নিয়ে ‘ছেলেখেলা’ করছেন ব্লিঙ্কেন

#

ফ্রান্স: টেলিভিশনে ম্যাক্রোঁর ভাষণের পর আত্মীয়কে মারধর

#

রুশ ভূখণ্ডে আক্রমণ করে ভয়ংকর ফাঁদে ইউক্রেন!

#

জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স বন্ধ হয়ে যেতে পারে ব্রাজিলে

#

মুখ্যমন্ত্রী বললেন, আসাম ‘স্বয়ংক্রিয়ভাবে’ বাংলাদেশের অংশ হয়ে যাবে, যদি...

#

মুসলিম দেশে কোকা-কোলার ব্যবসায় ধস

সর্বশেষ

#

আজ বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, অন্ধকারে ঢেকে যাবে দিনের আকাশ

#

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট

#

টানা চতুর্থ দিনের মতো বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম

#

পথ হারালে এই জাদুঘরেই খুঁজে নেব নতুন পথ: ড. ইউনূস

#

ফিলিস্তিনি বন্দিদের কারাগারে কুমির রাখার পরিকল্পনা স্থগিত করলেন ইসরায়েলি আদালত

#

‘জুলাই আন্দোলন কারও একার নয়, গণতন্ত্রকামী সবার অবদান’

#

স্পেনের সঙ্গে শেনজেন চুক্তি স্থগিত করল ইতালি, মেলোনি-সানচেজের মধ্যে উত্তেজনা

#

গালাগালির অভিযোগ তুলে গভীর রাতে হঠাৎ মোদির ভিডিও বার্তা

#

বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার

#

সৌদি সফর স্থগিত করলেন ইরাকের প্রধানমন্ত্রী

Link copied