ইন্ডিয়ান হাইকমিশন অভিমুখে জুলাই ঐক্যের রোডমার্চ
২৯ দিন আগে বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬
ছবি : সংগৃহীত
ভারতে পালিয়ে থাকা স্বৈরশাসক শেখ হাসিনাসহ সব খুনিকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়া ও ‘ভারতীয় প্রক্সি রাজনৈতিক দল, মিডিয়া লীগ ও সরকারি কর্মকর্তাদের অব্যাহত ষড়যন্ত্রের প্রতিবাদে’ জুলাই ঐক্যের ‘মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন’ শুরু হয়েছে।
আজ বুধবার (১৭ ডিসেম্বর) বিকেল ৩টা ২০ মিনিটে রাজধানীর রামপুরা ব্রিজ থেকে এ মার্চ শুরু করা হয়।
ইন্ডিয়ান হাইকমিশন অভিমুখে মার্চে অংশ নেন দেশপ্রেমিক বাংলাদেশপন্থি সাবেক সেনা কর্মকর্তাদের একটি অংশ, ডাকসু ও জাকসুর নেতারা, বিশ্ববিদ্যালয়, কলেজ, মাদরাসা ও স্কুলের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
জুলাই ঐক্যের পক্ষ থেকে বলা হয়, চব্বিশের গণঅভ্যুত্থানের পর থেকেই ভারতের প্রক্সি শক্তিগুলো নতুন করে বাংলাদেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। জুলাইয়ের গণঅভ্যুত্থানে গণহত্যার সঙ্গে জড়িত খুনিদের ভারত আশ্রয় দিয়েছে বলেও অভিযোগ করে সংগঠনটি। আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করা জুলাই আন্দোলনের এক মুখ শরিফ ওসমান হাদিকে গুলি করার ঘটনায় ভারতীয়দের একাংশ আনন্দ-উল্লাস করেছে। এসব ঘটনাকে বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য হুমকি হিসেবে উল্লেখ করে তারা জানায়, বাংলাদেশ কোনো আধিপত্যবাদ আমরা মেনে নেব না।