শ্যামপুরে স্টিল মিলের বয়লারে বিস্ফোরণ, জাতীয় বার্ন ইনস্টিটিউটে দগ্ধ ৮ জন

Megna Tv

১৪ দিন আগে বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬


#
সংগৃহীত ছবি

রাজধানীর শ্যামপুরে আরএসএম স্টিল মিলে বয়লার বিস্ফোরণে আটজন দগ্ধ হয়েছেন। তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে।

আজ বুধবার (১ এপ্রিল) সকাল দশটার দিকে তাদের হাসপাতালে নিয়ে আসা হয়। 

দগ্ধরা হলেন- হীরা (৩৫), মানিক (৪৫), রাজিব আলী (২৯), আরশাদ (৪৫), খলিলুর রহমান (৫৬), মো. লিটন (৩২), মতিউর রহমান (২২) ও ইউসুফ (৪০)।

গণমাধ্যমের কাছে বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান। 

তিনি বলেন, সকাল দশটার দিকে আরএসএম স্টিল মিল থেকে দগ্ধ অবস্থায় আটজনকে আমাদের এখানে নিয়ে আসা হয়েছিল। তাদের মধ্যে হীরার শরীরের ১৭ শতাংশ, মানিকের ৪০ শতাংশ, রাজিব আলির  ৪ শতাংশ, আরশাদের ১১ শতাংশ, খলিলুর রহমানের ৯ শতাংশ, লিটনের ৭ শতাংশ, মতিউর রহমানের ১০ শতাংশ ও ইউসুফের ৫ শতাংশ দগ্ধ হয়েছিল। আট জনের মধ্যে ৬ জনকে ছেড়ে দেওয়া হয়েছে।

মানিকের শরীরে দগ্ধের পরিমাণ বেশি হয় তাকে ভর্তি দেওয়া হয়েছে এবং হীরাকে অবজারভেশনে রাখা হয়েছে বলে জানান এই আবাসিক সার্জন।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

শ্যামপুরে স্টিল মিলের বয়লারে বিস্ফোরণ, জাতীয় বার্ন ইনস্টিটিউটে দগ্ধ ৮ জন

#

নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ আ.লীগ নেতার বিরুদ্ধে

#

দিয়াবাড়িতে অটোরিকশা চালক সাইফুল হত্যা, গ্রেপ্তার ২

#

এআই ক্যামেরার দখলে বহু সড়ক, আইন ভাঙলেই স্বয়ংক্রিয় মামলা

#

রাজবাড়ী-ঢাকা রুটে আবারও বাস বন্ধ

#

জাতির পিতার প্রতিকৃতিতে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর শ্রদ্ধা

#

রাতে বন্ধ থাকার পর সকাল থেকে স্বাভাবিক হলো মেট্রোরেল চলাচল

#

এমএনএস প্রপার্টিজ লিমিটেড বার্ষিক সাধারণ সভায় চেয়াম্যান বাবলু ও ব্যবস্থাপনা পরিচালক শাহীন নির্বাচিত

#

যুবকের কোলে শিশুর লাশ: ঘটনার বিষয়ে যা জানা গেল

#

ডাক্তারদের ‘শাটডাউন’ তুলে নেওয়ার অনুরোধ স্বাস্থ্য উপদেষ্টার

Link copied