আশুলিয়ায় অভিযানে অবৈধ ৫ শতাধিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

Megna Tv

৭ দিন আগে মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬


#
কাশিমপুরের সুলতান মার্কেট এলাকায় অবৈধভাবে দেওয়া গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করছে তিতাস কর্তৃপক্ষ

আশুলিয়া তিতাস গ্যাস অ্যান্ড ট্রান্সমিশন কোম্পানির আওতাধীন কাশিমপুরের সুলতান মার্কেট এলাকায় অভিযান পরিচালনা করে অবৈধভাবে দেওয়া প্রায় পাঁচ শতাধিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে কর্তৃপক্ষ। এ সময় বার্নারগুলো খুলে নেওয়া হয়।

সোমবার (৫ ফেব্রুয়ারি) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাশিমপুর থানার সুলতান মার্কেট এলাকায় এই অভিযান পরিচালনা করেন আশুলিয়া তিতাস গ্যাস অ্যান্ড ট্রান্সমিশন কোম্পানির ব্যবস্থাপক প্রকৌশল আবু সাদাৎ মো. সায়েম।

তিনি বলেন, একটি অসাধু চক্র ওই এলাকায় নিম্নমানের পাইপ ও ফিটিংস ব্যবহার করে তিতাসের মূল সঞ্চালন পাইপ থেকে অবৈধভাবে আবাসিক সংযোগ দিয়েছিল। খবর পেয়ে আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ওই এলাকায় অভিযান পরিচালনা করি। এ সময় চারটি সঞ্চালন পাইপের প্রধান পয়েন্ট বন্ধ করে প্রায় তিন কিলোমিটার এলাকার ৫ শতাধিক অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করি। খুলে নেওয়া হয় অন্তত ৫ শতাধিক বার্নার। এ ছাড়া প্রায় ৪০০ মিটার নিম্নমানের পাইপ জব্দ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন আশুলিয়া তিতাস গ্যাস অ্যান্ড ট্রান্সমিশন কোম্পানির উপব্যবস্থাপক আনিসুজ্জামান, সাভার তিতাস গ্যাস অ্যান্ড ট্রান্সমিশন কোম্পানির উপব্যবস্থাপক মো. সাকিব বিন আব্দুল হান্নান, আশুলিয়া তিতাস গ্যাস অ্যান্ড ট্রান্সমিশন কোম্পানির সহকারী প্রকৌশলী আসোয়াত হোসেন, মো. সুমন আলী, সাভার তিতাস গ্যাস অ্যান্ড ট্রান্সমিশন কোম্পানির সহকারী প্রকৌশলী মো. তৌহিদুল ইসলাম ও আশুলিয়া তিতাস গ্যাস অ্যান্ড ট্রান্সমিশন কোম্পানির উপসহকারী প্রকৌশলী গোলাম সরোয়ারসহ স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

চাচাতো বোনকে ধর্ষণের পর হত্যার অভিযোগ ছাত্রলীগের নেতার বিরুদ্ধে

#

আমরা যেসব হিসাব-নিকাশ করেছি তাতে বাজেটে চাপ পড়ার কোনো সম্ভাবনা নেই: প্রধানমন্ত্রী

#

নগদহাট ও অর্থোপেডিক হাসপাতালের মধ্যে সমঝোতা স্মারক সই

#

ইউনূস সরকারকে কীভাবে মনে রাখবে বাংলাদেশ

#

হাসিনাসহ গণহত্যায় জড়িতদের গুরুত্বপূর্ণ কল রেকর্ড প্রসিকিউশনের হাতে

#

শাহবাগে ছাত্রলীগ-আন্দোলনকারীদের সংঘর্ষ, ৫০ গাড়ি ভাঙচুর

#

অন্তর্বর্তী সরকার বাংলাদেশের সমৃদ্ধি নিয়ে আসবে: ইউএই প্রেসিডেন্ট

#

গুমের অভিযোগ: হাসিনাসহ পলাতকদের হাজিরে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ

#

কুমিল্লা জেলার আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

#

পুলিশি হেফাজতে নারী আসামির ঝুলন্ত মরদেহ উদ্ধার

Link copied