অনুমোদন পেল আরও নতুন ৪ থানা

Megna Tv

২৩ দিন আগে মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬


#
ছবি : সংগৃহীত

মঙ্গলবার (২০ জানুয়ারি) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে তার বাসভবন যমুনায় অনুষ্ঠিত ১১৯তম সভায় মোট ১১টি প্রস্তাব অনুমোদিত হয়।
 

সভা শেষে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়, নাগরিক সেবা ও প্রশাসনিক গতিশীলতা বাড়াতে গাজীপুর জেলার পূর্বাচল উত্তর, নারায়ণগঞ্জ জেলার পূর্বাচল দক্ষিণ এবং কক্সবাজার জেলার মাতারবাড়ীতে নতুন থানা স্থাপনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ ছাড়া নরসিংদী জেলার রায়পুরা থানাকে ভেঙে আরও একটি নতুন থানা গঠন করা হবে।

সভায় মন্ত্রণালয় ও বিভাগের কাঠামোতেও বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে। স্বাস্থ্য খাতের সমন্বয় বৃদ্ধির লক্ষ্যে স্বাস্থ্য সেবা বিভাগ এবং স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগকে পুনরায় একীভূত করে ‘স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়’ পুনর্গঠন করা হয়েছে। পাশাপাশি মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে ‘নারী ও শিশু মন্ত্রণালয়’ করার প্রস্তাব অনুমোদিত হয়েছে, যদিও এর ইংরেজি নাম অপরিবর্তিত থাকবে।
 

অর্থনৈতিক কর্মকাণ্ড সুসংহত করতে অর্থ মন্ত্রণালয়ের আওতায় ‘রাজস্ব নীতি বিভাগ’ ও ‘রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ’ নামে দুটি পৃথক প্রশাসনিক বিভাগ গঠনের প্রস্তাবও সভায় গৃহীত হয়।

অন্যদিকে, পরিবেশগত বৈশ্বিক ঐতিহ্য, পর্যটন ও অর্থনৈতিক গুরুত্ব বিবেচনা করে সাতক্ষীরা জেলাকে ‘বি’ শ্রেণি থেকে ‘এ’ শ্রেণির জেলায় উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ ছাড়া ঠাকুরগাঁও জেলার ‘ভূল্লী’ থানার নামের বানান সংশোধনের প্রস্তাবটিও সভায় অনুমোদিত হয়।

প্রধান উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বিভিন্ন মন্ত্রণালয়ের উপদেষ্টা, মন্ত্রিপরিষদ সচিব এবং সরকারের ১৪ জন জ্যেষ্ঠ সচিব উপস্থিত ছিলেন।




ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

সীমান্তে বিজিবির সঙ্গে কাজ করছে পুলিশ : আইজিপি

#

বর্তমান সরকার শিক্ষাকে শ্রেষ্ঠ বিনিয়োগ হিসেবে বিবেচনা করে: প্রধানমন্ত্রী

#

ধানের শীষ যার কুসিকের কাউন্সিলররা তার- কুমিল্লায় বিএনপির প্রার্থীর পক্ষে কাউন্সিলরদের সংবাদ সম্মেলন

#

কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রে চুরি ঠেকাতে গিয়ে ছুরিকাঘাতে দুই নিরাপত্তাকর্মী নিহত

#

মাত্র একদিনের ব্যবধানে পাকিস্তানের দুই উজ্জ্বল আলেম নক্ষত্রের ইন্তেকাল

#

রাজধানীতে ছাত্রী হোস্টেল থেকে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

#

অবৈধ ক্লিনিক বন্ধ না করলে ‘অ্যাকশনে’ যাবে স্বাস্থ্য মন্ত্রণালয়

#

সাবেক এমপি আবদুল্লাহ আল জ্যাকব গ্রেপ্তার

#

ভুয়া নার্স অপসারণের দাবীতে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান

#

কনটেন্ট ক্রিয়েটর নাহিদ রিয়াসাদ মারা গেছেন

সর্বশেষ

Link copied