৫১ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে লঞ্চ চলাচল শুরু

Megna Tv

২০ দিন আগে রবিবার, নভেম্বর ১, ২০২৬


#

ঘূর্ণিঝড় মোখার কারণে ৫১ ঘণ্টা বন্ধ থাকার পর রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌরুটে লঞ্চ চলাচল স্বাভাবিক হয়েছে। সোমবার (১৫ মে) সকাল ৯টার দিকে লঞ্চ চলাচল স্বাভাবিক হয়।

লঞ্চ চলাচল স্বাভাবিক হওয়ার বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) দৌলতদিয়া ঘাট প্রান্তের ট্রাফিক ইন্সপেক্টর আফতাব হোসেন। এর আগে ঘূর্ণিঝড় মোখার কারণে নদী উত্তাল হয়ে যাওয়ায় নৌ দুর্ঘটনা এড়াতে শনিবার (১৩ মে) ভোর ৬টা থেকে লঞ্চ চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।

আফতাব হোসেন বলেন, ঘূর্ণিঝড় মোখার প্রভাব দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে পড়েনি। তারপরও নৌদুর্ঘটার কথা চিন্তা করে এই রুটে শনিবার (১৩ মে) ভোর ৬টা থেকে লঞ্চ চলাচল বন্ধ করে দেয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এরপর ঘূর্ণিঝড় মোখার প্রভাব কেটে গেলে আজ সোমবার সকাল সাড়ে ৯টা থেকে পুনরায় এই নৌরুটে লঞ্চ চলাচল স্বাভাবিক হয়। বর্তমানে এই নৌরুটে ১৬টি লঞ্চ চলাচল করছে।

মীর সামসুজ্জামান/এবিএস

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

রুহুল কবির রিজভীকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত

#

মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত

#

কুমিল্লায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৮৪ - আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা

#

বিদ্যুৎ সাশ্রয়ে কুমিল্লায় মোবাইল কোর্ট, একাধিক প্রতিষ্ঠানকে জরিমানা

#

নতুন রাষ্ট্রপতিকে শপথ পাঠ করাবেন ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল

#

জামিনে মুক্তি পেলেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক

#

কলকাতায় হোটেলে আগুন লেগে ৯ বাংলাদেশির মৃত্যু

#

মাদক সেবনের সময় পুলিশ সদস্যসহ আটক ৪

#

মায়ের হাত ধরে স্কুলে যাওয়ার পথে বাসের ধাক্কায় শিশু নিহত

#

ঢাকাসহ ১৩ জেলায় দুপুরের মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

Link copied