নাহিদ-আসিফদের ছাত্রশক্তির সব কমিটি ও কার্যক্রম স্থগিত

Megna Tv

১ দিন আগে বুধবার, আগস্ট ১২, ২০২৬


#
নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ (ফাইল ফটো)

গণতান্ত্রিক ছাত্রশক্তির সব কমিটি ও কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের দুই উপদেষ্টা নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ এই কমিটির দায়িত্বশীল পদে ছিলেন। নাহিদ ছিলেন কেন্দ্রীয় মহাসচিব ও আসিফ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক।

শনিবার (১৪ সেপ্টেম্বর) গণতান্ত্রিক ছাত্রশক্তির অফিসিয়াল পেজে এই ঘোষণা দেওয়া হয়।

বিষয়টি নিয়ে জানতে চাইলে সংগঠনটির আহ্বায়ক আখতার হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শুরু হওয়ার পর থেকেই গণতান্ত্রিক ছাত্রশক্তির সব স্তরের নেতাকর্মীরা আন্দোলনে অংশগ্রহণ করেন এবং এর সঙ্গে একীভূত হয়ে যান। আন্দোলন শুরু হওয়ার পর থেকে গণতান্ত্রিক ছাত্রশক্তি স্বনামে সক্রিয় ছিল না এবং আমাদের ফেসবুক পেজেও আমরা কোনও ধরনের প্রেসরিলিজ দেইনি। আমাদের দুজন গুরুত্বপূর্ণ দায়িত্বশীল সরকারের উপদেষ্টা হন এবং ক্যাম্পাসগুলোতে ছাত্ররাজনীতির প্যাটার্ন কী হবেতা নিয়ে আলোচনা শুরু হয়। এরই প্রেক্ষিতে আমরা সিদ্ধান্ত নেই যে, গণতন্ত্রিক ছাত্রশক্তির কমিটি ভেঙে দেওয়া হবে এবং কার্যক্রমও স্থগিত করা হবে। এরইমধ্যে আমি জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছি।

তিনি বলেন,  ‘মূলত আগামীতে ছাত্ররাজনীতির প্যাটার্ন কী হবে, তার ওপরেই গণতান্ত্রিক ছাত্রশক্তির কার্যক্রম নির্ভর করছে এবং তখন যারা দায়িত্ব পালন করতে চাইবেন, তারাই এই সিদ্ধান্ত নেবে।’

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

লিবিয়াতে মানবপাচারকারী চক্রের সদস্যরা গ্রেফতার

#

ছায়া মন্ত্রিসভা গঠনের প্রস্তুতি নিচ্ছি: আসিফ মাহমুদ

#

চীনের সেনারা কি সত্যিই ভারতের ৬০ কিলোমিটার ভেতরে ঢুকে পড়েছিল?

#

৯ বছর পর দেশে বিএনপি নেতা সালাহ উদ্দিন

#

ত্রাণ দিয়ে ফেরার পথে দুর্ঘটনা, আহত ৯ স্বেচ্ছাসেবী

#

কয়েকদিনের মধ্যেই পেঁয়াজ আমদানির অনুমতি দেবে সরকার

#

সড়কে নেই ট্রাফিক, ব্যক্তি উদ্যোগে নিয়ন্ত্রণের চেষ্টা

#

পূজামন্ডপে আর্থিক অনুদান ও ক্যামেরা প্রদান করেছেন - জেলা যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন খান রনি।

#

সারাদেশে বন্যায় এখন পর্যন্ত ১৩ জনের মৃত্যু

#

নৌবাহিনীর ২০০ সদস্য জাতিসংঘ শান্তিরক্ষা পদক পেলেন

Link copied