৪১ লাখ ৭ হাজার টাকার ভারতীয় পণ্য ও মাদকদ্রব্য জব্দ করেছে বিজিবি
১৮ দিন আগে বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬
ভারতীয়-পণ্য-ও-মাদকদ্রব্য-জব্দ-করেছে-বিজিবি
ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে পাচারের সময় ৪১ লাখ ৭ হাজার টাকার ভারতীয় শাড়ি, থ্রি-পিস, বাজি, কসমেটিক্স ও অন্যান্য সামগ্রী এবং মাদকদ্রব্য জব্দ করেছে কুমিল্লা বিজিবির ব্যাটালিয়ন-১০। শুক্রবার (০১ নভেম্বর) কটকবাজার পোস্ট এবং বিবির বাজার বিওপি’র বিশেষ টহলদল মাদক ও চোরাচালানবিরোধী এ অভিযান পরিচালনা করে। এতে সীমান্ত পিলার ২০৮৩-০৯ এস থেকে ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সুইচ গেইট নামক স্থান এবং সীমান্ত পিলার ২০৮০/এমপি থেকে আনুমানিক চার কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে চাঁনপুর এলাকা এসব দ্রব্য জব্দ করা হয়। উল্লেখযোগ্য মালামাল- ৬০ বোতল মদ, ১৩৯ বোতল ফেন্সিডিল, ১১৪ বোতল বিয়ার, ১৯৮ পিস শাড়ি, ৭৮টি থ্রি-পিস, ৮২ হাজার ৬শ’ পিস কিং কোবরা বাজি, ৫০ প্যাকেট বিস্কুট, ৬৫৪টি স্কিন ক্রিম, ১৭শ’ পাতা শ্যাম্পু ও ১৭৮০টি ভারতীয় মেহেদী-১,৭৮০টি। শনিবার (০২ অক্টোবর) কুমিল্লা বিজিবি ১০ ব্যাটালিয়নের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।