আমি এখনো আগের সিদ্ধান্তেই আছি: ভারতে ইলিশ রপ্তানি প্রসঙ্গে উপদেষ্টা

Megna Tv

২৩ দিন আগে মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬


#
মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, ‘ভারতে ইলিশ রপ্তানির সঙ্গে মৎস্য প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের কোনো সম্পর্ক নেই। আমি এখনো আমার আগের সিদ্ধান্তেই আছি যে আগে দেশের মানুষকে ইলিশ খাওয়াতে হবে, পরে রপ্তানি।’

তিনি বলেন, ‘ভারতে এখনও ইলিশ যায়নি, মাত্র সিদ্ধান্ত হয়েছে। এর ফলে বাজারে ইলিশের দাম বাড়ার কোনো সম্পর্ক নেই।’ 

আজ রবিবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

ফরিদা আখতার বলেন, ‘দেশে ইলিশ উৎপাদন হয়েছে ৫ লাখ মেট্রিক টনের বেশি। রপ্তানির সিদ্ধান্ত হয়েছে ৩ হাজার টন। কতটুকু যাবে সেটা এখনও বলা যাচ্ছে না।’

তিনি বলেন, ‘ইলিশ রপ্তানির যে অনুমতি হয়েছে সেটা বাণিজ্য মন্ত্রণালয়ের সিদ্ধান্ত। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের না। বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে কলকাতার ব্যবসায়ীরা যোগাযোগ করেছে। তারা একটা অনুরোধের প্রেক্ষিতে দিয়েছেন।

ভারতের দুর্গাপূজা উপলক্ষে বিশেষ অনুরোধ ছিল। সে অনুযায়ী তারা করেছেন। তাদেরকে তো আমি জোর করতে পারি না।’তবে তিনি জানিয়েছেন, রপ্তানির সিদ্ধান্তের পর ইলিশের দাম বেড়ে গেলে সেক্ষেত্রে ব্যবস্থা নেবে মৎস্য প্রাণিসম্পদ মন্ত্রণালয়।


#NP/MA24

এসময় তিনি বলেন, ‘আগামী ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর এই ২২ দিন নদীতে ইলিশ মাছ ধরা বন্ধ থাকবে। ইলিশের প্রজনন মৌসুমে ডিম পাড়ার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সময়ে জেলেদেরকে ২৫ কেজি চালের জায়গায় সহায়তা আরও বাড়ানো হবে।’

উল্লেখ্য, শনিবার আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ভারতে ৩ হাজার টন ইলিশ মাছ রপ্তানির অনুমোদন দেয় বাণিজ্য মন্ত্রণালয়।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

কুমিল্লা আদালত পূর্ব গেইটে এডভোকেট মোহাম্মদ জাফর আলীর চেম্বার উদ্বোধন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

#

থাইল্যান্ড পৌঁছেছেন প্রধানমন্ত্রী

#

কমলাপুরে ট্রেনের ভয়াবহ শিডিউল বিপর্যয়?

#

পত্র জমা না দেওয়া পর্যন্ত শিক্ষা চত্বরে থাকবেন শিক্ষার্থীরা

#

নগদহাট ৬ষ্ঠ বর্ষে পর্দাপন: প্রযুক্তি ও ই-কমার্সে আসছে নতুন দিগন্ত

#

শপথ নিলেন উপদেষ্টা ফারুক-ই-আজম

#

সংরাইশে জুয়েল হত্যার প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

#

গণতান্ত্রিক ধারা ফেরাতে সরকারকে সর্বাত্মক সহায়তা করবে যুক্তরাজ্য

#

উদ্বোধনের দিনেই ফ্যামিলি কার্ডে এসেছে টাকা, ছড়িয়ে পড়েছে আনন্দ

#

আন্দোলনকারীদের বাধার মুখে হেঁটে যেতে বাধ্য হলেন যুব মহিলা লীগ নেত্রী

Link copied