হামের প্রাদুর্ভাব নিয়ে ভয়ংকর তথ্য!
২০ দিন আগে শনিবার, জুন ২০, ২০২৬
সংগৃহীত ছবি
সংক্রামক ব্যাধি হাম আশঙ্কাজনক হারে ছড়িয়ে পড়েছে সারা দেশে। রাজশাহী, বরিশাল, ময়মনসিংহসহ বেশ কিছু জেলায় ভয়াবহ রূপ নিয়েছে এ রোগের প্রাদুর্ভাব। হামের প্রাদুর্ভাব নিয়ে ভয়ংকর তথ্য সামনে চলে এসেছে।
জানা গেছে, হামে আক্রান্ত শিশুদের ৬০ ভাগের বেশির বয়স ৯ মাসের কম। যাদের কেউই হামের টিকা পায়নি। সাধারণত নিয়মিত কর্মসূচির আওতায় প্রথম ডোজ ৯ মাস এবং দ্বিতীয় ডোজ ১৫ মাস বয়সে দেয়া হয়। তবে বর্তমান পরিস্থিতি অনুযায়ী, ৯ মাসের পরিবর্তে এখন ছয় মাস বয়সেই প্রথম ডোজ টিকা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য অধিদফতর।
চিকিৎসকরা বলছেন, শিশুদের ৯ থেকে ১৫ মাসের মধ্যে হামের টিকার নিয়মিত কার্যক্রম ব্যাহত হওয়ার কারণেই বেড়েছে প্রাদুর্ভাব।
চলতি বছর রাজধানীর সংক্রামক ব্যাধি হাসপাতালে হামে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে প্রায় ৭০০ রোগী এবং মারা গেছে ২৩ শিশু।
স্বাস্থ্য অধিদফতর থেকে জানানো হয়েছে, জুনের প্রথম সপ্তাহ থেকেই টিকা মিলতে পারে ৬ মাস বয়সীদের জন্যও।