সুদানে হামলায় নিহত শিশুসহ ১৭০

Megna Tv

১১ দিন আগে মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬


#
সংগৃহীত ছবি

দক্ষিণ সুদানের উত্তরের রুয়েং প্রশাসনিক এলাকায় সশস্ত্র একদল যুবকেরা ভোররাতে হঠাৎ হামলা চালিয়ে কমপক্ষে ১৬৯ জনকে হত্যা করেছে। এই হামলায় আরও অন্তত ৫০ জন আহত হয়েছেন।

রোববার ভোররাতের এই হামলায় ৯০ জন শিশু, নারী ও বৃদ্ধ এবং ৭৯ জন পুলিশসহ আঞ্চলিক বাহিনীর সদস্যও রয়েছে। খবর বিবিসির।

রুয়েং প্রশাসনিক এলাকার তথ্যমন্ত্রী জেমস মনিলুয়াক মিজোক দাবি করেন, হামলাকারীরা পার্শ্ববর্তী ইউনিটি স্টেট থেকে এসেছিল এবং তারা সুদান পিপলস লিবারেশন আর্মি ইন অপোজিশন (এসপিএলএ-আইও)-এর সঙ্গে সম্পৃক্ত।

তবে এসপিএলএ-আইও এই অভিযোগ অস্বীকার করে বলেছে, ইউনিটি অঙ্গরাজ্যের কর্তৃপক্ষ রাজনৈতিক উদ্দেশে সহিংস ঘটনাকে ব্যবহার করছে।
মিজোকের ভাষ্য অনুযায়ী, ভোর প্রায় ৪টা ৩০ মিনিটে (স্থানীয় সময়) হামলাকারীরা রুয়েংয়ের আবিয়েমনম কাউন্টিতে প্রবেশ করে, যখন অধিকাংশ মানুষ ঘুমিয়ে ছিল। ফলে তারা সম্পূর্ণভাবে ‘অপ্রস্তুত’ অবস্থায় হামলার শিকার হয়।

এর আগে জাতিসংঘ সতর্ক করে জানিয়েছিল, রাজনৈতিক উত্তেজনা ও সশস্ত্র সংঘাতের কারণে দেশটি আবারও পূর্ণমাত্রার গৃহযুদ্ধের ঝুঁকিতে রয়েছে।

 

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট

#

টানা চতুর্থ দিনের মতো বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম

#

পথ হারালে এই জাদুঘরেই খুঁজে নেব নতুন পথ: ড. ইউনূস

#

ফিলিস্তিনি বন্দিদের কারাগারে কুমির রাখার পরিকল্পনা স্থগিত করলেন ইসরায়েলি আদালত

#

‘জুলাই আন্দোলন কারও একার নয়, গণতন্ত্রকামী সবার অবদান’

#

স্পেনের সঙ্গে শেনজেন চুক্তি স্থগিত করল ইতালি, মেলোনি-সানচেজের মধ্যে উত্তেজনা

#

গালাগালির অভিযোগ তুলে গভীর রাতে হঠাৎ মোদির ভিডিও বার্তা

#

বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার

#

সৌদি সফর স্থগিত করলেন ইরাকের প্রধানমন্ত্রী

#

ইরানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আলোচনা চলছে: ট্রাম্প

Link copied