চলতি বছরের তাপমাত্রা হ্রাসে রেকর্ড, নামলো ৬ ডিগ্রিতে, ২১ জেলায় শৈত্যপ্রবাহ

Megna Tv

২৮ দিন আগে শুক্রবার, জুন ১৯, ২০২৬


#
শৈত্যপ্রবাহ

শীতের তীব্রতায় বিপর্যস্ত জনজীবন। মৃদু শৈত্যপ্রবাহ ও হিমেল হাওয়ায় কাঁপছে বেশ কয়েকটি জেলা। কাহিল হয়ে পড়েছে নিম্ন আয়ের মানুষ, ব্যহত হচ্ছে স্বাভাবিক জনজীবন। মঙ্গলবার (২৩ জানুয়ারি) সকালে চুয়াডাঙ্গায় ৬ দশমিক ৬ ডিগ্রি এবং সিরাজগঞ্জে ৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। 

[৩] এদিকে শীতের কারণে জরুরি কাজ ছাড়া লোকজন বাইরে বের হচ্ছে না। হাসপাতালগুলোতে বাড়ছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। কাজে যেতে অপরিসীম দুর্ভোগ পোহাচ্ছেন দরিদ্র ও নিম্ন আয়ের মানুষ।

[৪] মঙ্গলবার সকাল ছয়টায় চুয়াডাঙ্গায় রেকর্ড সর্বনিম্ন তাপমাত্রায় বাতাসের আর্দ্রতা ছিল ৯৬ শতাংশ। জেলায় প্রচণ্ড শীত ও কুয়াশায় জনজীবন জবুথবু হয়ে পড়েছে। এ কারণে জেলার প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করা হয়েছে।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, যেসব জেলায় তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামবে, সেখানে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের পাঠদান বন্ধ ঘোষণা করা যাবে।

২১ জেলায় ছড়িয়েছে শৈত্যপ্রবাহ

[৬] টেকনাফ থেকে তেঁতুলিয়া, প্রকৃতিতে শীতের কাঁপন। হাড়ে হাড়ে মানুষ টের পাচ্ছে মাঘের শীতের দাপট। রাজশাহী ও রংপুর বিভাগের সব জেলাসহ মোট ২১ জেলায় বইছে মৃদু শৈত্যপ্রবাহ। দেশের সর্বনিম্ন তাপমাত্রা এক দিনের মধ্যে দেড় ডিগ্রি সেলসিয়াসের মতো কমেছে। সোমবার দিনাজপুর ও নওগাঁয় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। ৮ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াসে নেমেছে তাপমাত্রার পারদ। বৃষ্টির মতো ঝরছে কুয়াশা।

[৭] তীব্র শীতের মধ্যেই এবার চার বিভাগে বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। আগামীকাল বুধবার ঢাকা, বরিশাল, খুলনা ও চট্টগ্রাম বিভাগের কয়েক জেলায় বৃষ্টি হতে পারে। 

[৮] শীতল হু হু বাতাস বাড়িয়ে দিচ্ছে মানুষের ভোগান্তি, বিশেষ করে দরিদ্র মানুষ বেশ বিপদে পড়েছে। নদীতীরবর্তী ও চরাঞ্চলে শীত আরও ভয়াবহ আকার নিয়েছে। একটু উষ্ণতার খোঁজে মানুষ ছুটছেন দিগ্বিদিক।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

বাংলাদেশে যে সরকারই আসুক, তার সঙ্গে কাজ করবে ভারত: বিক্রম মিশ্রি

#

মেধাবী ও যুব সমাজকে ধ্বংস করছে মাদক: এমদাদুল হক মামুন

#

সচিবালয়ে ঢুকে পড়েছেন হাজারো শিক্ষার্থী

#

বুধবার সন্ধ্যায় অথবা বৃহস্পতিবার তফসিল ঘোষণা

#

বিষপান করে এক নারী পোশাক শ্রমিকের আত্নহত্যা

#

খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত : আযম খান

#

আওয়ামী লীগ নয়, জিয়া, খালেদা, এরশাদ দেশ বিক্রি করেছেন : প্রধানমন্ত্রী

#

বেগম রোকেয়ার আদর্শে নতুন বাংলাদেশ বিনির্মাণের আহ্বান

#

বিশ্ব মানবাধিকার কমিশন দিবস উপলক্ষে কুমিল্লায় বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

#

নেত্রকোনায় অজ্ঞাত যুবক হত্যার রহস্য উদঘাটন মূল আসামি গ্রেফতার

Link copied