সরকারি চাকরি নিয়ে নতুন তথ্য, মন্ত্রণালয়ের চিঠি

Megna Tv

২৭ দিন আগে মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬


#
সংগৃহীত ছবি

সরকারি চাকরিতে গ্রেডভিত্তিক শূন্যপদের সংখ্যা জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী। প্রতিমন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, প্রথম থেকে নবম গ্রেডে ৬৮ হাজার ৮৮৪, ১০ম থেকে ১২তম গ্রেডে ১ লাখ ২৯ হাজার ১৬৬টি পদ শূন্য আছে। ১৩ থেকে ১৬তম গ্রেডে শূন্য পদ ১ লাখ ৪৬ হাজার ৭৯৯। এ ছাড়া ১৭ থেকে ২০তম গ্রেডে ১ লাখ ১৫ হাজার ২৩৫টি শূন্য পদ রয়েছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সংসদে চট্টগ্রাম-১৩ আসনের সরকারি দলের সদস্য সরওয়ার জামাল নিজামের এক প্রশ্নের জবাবে এসব তথ্য জানান প্রতিমন্ত্রী আব্দুল বারী।

তিনি বলেন, এসব শূন্যপদ পূরণের জন্য ছয় মাস, এক বছর এবং পাঁচ বছর মেয়াদি কর্মপরিকল্পনা প্রণয়ন করা হয়েছে। ছয় মাসের মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২ হাজার ৮৭৯টি, এক বছরের মধ্যে ৪ হাজার ৪৫৯টি এবং পাঁচ বছরের মধ্যে ৩ হাজার ১১০টি শূন্যপদে নিয়োগ কার্যক্রম সম্পন্ন করা হবে।

জনপ্রশাসন মন্ত্রী জানান, সর্বশেষ হালনাগাদ অনুযায়ী সব মন্ত্রণালয় ও সরকারি অফিসগুলোর শূন্যপদের সংখ্যা ৪ লাখ ৬৮ হাজার ২২০টি।

কর্মপরিকল্পনায় বর্ণিত ‘স্বচ্ছতা ও দ্রুততার সাথে পাঁচ লাখ সরকারি কর্মচারীর নিয়োগ’ এর বিষয়ে অন্যান্য মন্ত্রণালয়/বিভাগের নিয়োগের সর্বশেষ অবস্থা এবং শূন্য পদে নিয়োগের তথ্য প্রেরণের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পত্র প্রেরণ করা হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী।

কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ সরকারের সময়ে বিসিএস ক্যাডার নিয়োগে দুর্নীতি ও দলীয়করণের অভিযোগের বিষয়ে দুদকসহ আইন প্রয়োগকারী সংস্থাগুলো অনুসন্ধান ও তদন্ত করছে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী। তদন্ত প্রতিবেদন ও সুপারিশ পাওয়ার পর আইনানুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

বাংলাদেশে যে সরকারই আসুক, তার সঙ্গে কাজ করবে ভারত: বিক্রম মিশ্রি

#

জাতীয় ঈদগাহে একসঙ্গে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ঈদের নামাজ পড়বেন: ডিএসসিসি

#

রাজধানীতে চলন্ত বাইকে ইট নিক্ষেপে আহত সাজিদ মারা গেছেন

#

আমাদের নেতা শিগগিরই আমাদের মাঝে আসছেন : মির্জা ফখরুল

#

৪৪ জেলায় বইছে শৈত্যপ্রবাহ, শীতের তীব্রতা কতদিন থাকবে জানালো আবহাওয়া অফিস

#

বিডিআর হত্যার পূর্ণ তদন্ত-ন্যায়বিচার প্রক্রিয়া শিগগির শুরু : স্বরাষ্ট্র উপদেষ্টা

#

ইউক্রেনের নেতৃত্বে বড় রদবদলের কথা বললেন জেলেনস্কি

#

পুলিশের লুট হওয়া ৯৭ অস্ত্র-গোলাবারুদ উদ্ধার করলো র‌্যাব

#

ভারত থেকে বাংলাদেশে পাচারের সময় ভারতীয় শাড়ি জব্দ

#

আজ ময়মনসিংহ যাচ্ছেন প্রধানমন্ত্রী

Link copied