অর্থনীতি পুনরুদ্ধার সরকারের লক্ষ্য

Megna Tv

১৫ দিন আগে বুধবার, আগস্ট ১২, ২০২৬


#
সংগৃহীত ছবি

প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেছেন, ‘বাংলাদেশের অর্থনীতি ধসে গেছে, এটা নতুন করে বলার কিছু নেই। কর জিডিপির অনুপাত তলানিতে। আমরা একটি ধ্বংসপ্রাপ্ত অর্থনীতি উত্তরাধিকার সূত্রে পেয়েছি। রাজস্ব আয় বাড়িয়ে অর্থনীতিকে পুনরুদ্ধার করাই সরকারের প্রধান লক্ষ্য।’ গতকাল রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এ সময় আরও উপস্থিত ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. আবদুর রহমান খান। রাশেদ আল মাহমুদ আরও বলেন, পতিত আওয়ামী লীগ সরকার গোঁজামিল দিয়ে রাজস্ব আয় দেখাত। অতীতে রাজস্ব আয়ের হিসাব কাগজে কলমে বাড়িয়ে দেখানো হয়েছে, যার সঙ্গে বাস্তব আদায়ের কোনো মিল ছিল না।

একদিকে লুটপাট ও গোষ্ঠীতন্ত্রের মাধ্যমে কর জিডিপি হার তলানিতে রাখা হয়েছে, অন্যদিকে আয় দেখানো হয়েছে যা বাস্তবের সঙ্গে মেলে না।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, দেশের কর জিডিপি অনুপাত বিশ্বের মধ্যে অন্যতম সর্বনিম্ন, যা ৭ শতাংশেরও নিচে। এই পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে পশ্চিম এশিয়া ও ইরানকেন্দ্রিক সাম্প্রতিক ভূরাজনৈতিক সংঘাত, যা অর্থনীতির ওপর অতিরিক্ত চাপ তৈরি করেছে।

তিনি আরও বলেন, কর আহরণে ডিজিটাল সংস্কার ও অটোমেশন জোরদার করা হচ্ছে। আইবাস প্লাস সিস্টেমকে আরও শক্তিশালী করার মাধ্যমে কর ফাঁকি কমিয়ে অভ্যন্তরীণ সম্পদ আহরণ বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। জিডিপির প্রকৃত চিত্র এবং কর ব্যবস্থার স্বচ্ছতা নিশ্চিত করতে পারলেই অর্থনৈতিক সংস্কারের বাস্তব ফল পাওয়া যাবে।

বর্তমান প্রেক্ষাপটে দরিদ্র মানুষের সংখ্যা বেড়েছে উল্লেখ করে তিতুমীর বলেন, সরকারের প্রধান দায়িত্ব সামাজিক সুরক্ষা নিশ্চিত করা। এ লক্ষ্যে ফ্যামিলি কার্ডসহ বিভিন্ন কর্মসূচি চালু করা হয়েছে। পাশাপাশি ইমাম-মুয়াজ্জিন, পুরোহিত, সেবাইত ও বৌদ্ধধর্মীয় নেতাদের জন্যও সহায়তা কর্মসূচি নেওয়া হয়েছে।

অর্থনৈতিক পুনরুদ্ধারের কৌশল তুলে ধরে তিনি বলেন, বিনিয়োগ বাড়াতে হবে। বিনিয়োগ বাড়লে উৎপাদন বাড়বে, কর্মসংস্থান বাড়বে, আর তাতে করের পরিমাণও বাড়বে-করহার না বাড়িয়েই।

এনবিআরের তিনটি প্রধান খাত-ভ্যাট, শুল্ক ও আয়করে আগামী তিন মাসে (চতুর্থ প্রান্তিকে) অতীতের যেকোনো সময়ের তুলনায় বেশি রাজস্ব আদায় হবে বলে আশা প্রকাশ করেন তিনি। পাশাপাশি গত বছরের তুলনায় বেশি লক্ষ্যমাত্রা অর্জনেরও প্রত্যাশা ব্যক্ত করেন। এ ছাড়া সরকারের পরিকল্পনা অনুযায়ী, ধাপে ধাপে কর জিডিপি অনুপাত ১০ শতাংশে উন্নীত করে ২০৩৫ সালের মধ্যে ১৫ শতাংশে নেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে বলে জানান প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশে ভাষণ দেবেন আজ

#

কুমিল্লায় ৯১৩৫ পিস ইয়াবাসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার

#

লটারিতে চূড়ান্ত হলো ৬৪ জেলার এসপি, রয়েছে নতুন মুখ

#

দ্বিতীয়বারের মতো মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান

#

দুই মাসের মধ্যে নদীর সঠিক সংখ্যা নির্ধারণের নির্দেশ উপদেষ্টার

#

তিন ঘণ্টা পর আখাউড়া ইমিগ্রেশনে যাত্রী পারাপার শুরু

#

বায়ুদূষণে আজ শীর্ষে লাহোর, ঢাকার অবস্থান নবম

#

বর্তমান সরকার শিক্ষাকে শ্রেষ্ঠ বিনিয়োগ হিসেবে বিবেচনা করে: প্রধানমন্ত্রী

#

সেনা কর্মকর্তাদের ট্রাইব্যুনালে আনা হয়েছে

#

দেশব্যাপী অরাজকতা, অগ্নি-সংযোগ ও ধ্বংসাত্মক কার্যক্রম বন্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত

সর্বশেষ

#

আজ বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, অন্ধকারে ঢেকে যাবে দিনের আকাশ

#

সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শুরু

#

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট

#

রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

#

বাড়িঘর পোড়ানোর নির্দেশ, শেখ হাসিনা-কাদের-হাছানের ফোনালাপ ট্রাইব্যুনালে

#

জাজিরায় পদ্মার ভাঙনে আতঙ্ক বাড়ছে জনমনে

#

ধেয়ে আসছে নিম্নচাপ, তাপপ্রবাহের সঙ্গে হানা দিতে পারে বজ্রঝড়ও

#

দেশে একদিন পরই স্বর্ণের দামে বড় লাফ

#

‘মজুদদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, তাই ভেবে মজুদ করবেন’

#

৪ মন্ত্রণালয়-বিভাগে নতুন সচিব নিয়োগ

Link copied