ইমেজ সংকট ফিরিয়ে আনতে দুদককে অনুরোধ সারজিস-হাসনাতের

Megna Tv

২৩ দিন আগে বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬


#
দুদকের চেয়ারম্যান মোহাম্মদ মইনউদ্দিন আব্দুল্লাহসহ অন্যান্য কমিশনারের সঙ্গে বৈঠক করে সারজিস আলম, হাসনাত আব্দুল্লাহসহ পাঁচ জনের একটি টিম

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম বলেছেন, গত ১৬ বছরে দুর্নীতি দমন কমিশনের (দুদক) যে ইমেজ সংকট তৈরি হয়েছিল, সেটা যেনও তারা ফিরিয়ে আনতে সচেষ্ট হয়। তাদের ওপর জনগণের আস্থা ফিরে আসুক।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) দুপুরে দুদকের চেয়ারম্যান মোহাম্মদ মইনউদ্দিন আব্দুল্লাহসহ অন্যান্য কমিশনারের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

সারজিস আলম বলেন, ‘আমরা কমিশনের সঙ্গে সব বিষয় নিয়ে আলোচনা করেছি।’

এ সময় আরেক হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘সমন্বয়ক পরিচয়ে বিভিন্ন স্থানে চাঁদাবাজি হচ্ছে। এটা যাতে কেউ করতে না পারে, সে বিষয়টি আমরা দুদকে জানাতে এসেছি।’

সারজিস আলম, হাসনাত আব্দুল্লাহসহ পাঁচ জনের একটি টিম দুদক চেয়ারম্যানের সঙ্গে কথা বলতে দুপুর সাড়ে ১২টার দিকে দুদকে যায়। প্রায় ৩০ মিনিটের মতো তারা বৈঠক করেন।

NP/MN24



ইউটিউব সাবস্ক্রাইব করুন  
Link copied