আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে নিহত ১, গুলিবিদ্ধ ৪

Megna Tv

১৫ দিন আগে মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬


#
সড়কে আন্দোলনরত বিক্ষুদ্ধ শ্রমিকরা।

শিল্পাঞ্চল আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভের সময় শ্রমিক ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যের মাঝে সংঘর্ষে এক শ্রমিক নিহত এবং ৪ শ্রমিক গুলিবিদ্ধ হয়েছে।

এ ছাড়া আরও অন্তত ৩০ জন আহত হয়েছেন। এ সময় বিক্ষুব্ধ শ্রমিকরা আইনশৃঙ্খলা বাহিনীর অন্তত ৫টি গাড়িতে ভাঙচুর চালায়।

সোমবার (৩০ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের জিরাবো এলাকার মন্ডল গ্রুপের সামনে এ ঘটনা ঘটে।

নিহত ওই শ্রমিকের নাম কাউসার হোসেন খান, তার গ্রামের বাড়ি বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায়। তিনি ম্যাঙ্গোটেক্স কারখানার অপারেটর হিসেবে কর্মরত ছিলেন।

বিষয়টি নিশ্চিত করেছেন এনাম মেডিকেল কলেজ হাসপাতালের ডিউটি ম্যানেজার ইউসুফ আলী।

এ ব্যাপারে এনাম মেডিকেল কলেজ হাসপাতালের ডিউটি ম্যানেজার ইউসুফ আলী জানান, আমাদের হাসপাতালে তিনজন গুলিবিদ্ধ শ্রমিককে আনা হলে তাদের মধ্যে একজন মারা যান বাকি দুজনের চিকিৎসা চলছে।

বিক্ষুব্ধ শ্রমিকরা জানান, আজ সকালে মন্ডল গ্রুপের শ্রমিকদের সঙ্গে মালিকপক্ষ ও আইনশৃঙ্খলা বাহিনীর আলোচনা সভা হয়। আলোচনায় সমঝোতা না হওয়ায় বিক্ষুব্ধ শ্রমিকরা কারখানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকলে আশপাশের অন্যান্য কারখানার শ্রমিকরাও তাদের সঙ্গে যোগ দেয়। এসময় আইনশৃঙ্খলা বাহিনী ও শ্রমিকদের মধ্যে ধাওয়া-পালটাধাওয়ার সময় শ্রমিকরা র‌্যাব ও পুলিশের কয়েকটি গাড়িতে ভাঙচুর চালায়।

পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা লাঠিচার্জ করেন এবং একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ গুলি চালায়। এ সময় চারজন গুলিবিদ্ধ হলে তাদের উদ্ধার করে স্থানীয় পিএমকে হাসপাতালে ভর্তি করা হয়। এ ছাড়া আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিচার্জে অন্তত ৩০ জন শ্রমিক আহত হয়েছেন।

এ ব্যাপারে শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার সারোয়ার আলমের মুঠোফোনে একাধিকবার কল করেও তাকে পাওয়া যায়নি।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

একদিনের বেতনের অর্থ বন্যার্তদের দিচ্ছেন ইউএস-বাংলার কর্মীরা

#

ভারী বৃষ্টি ও বন্যায় ব্যাপক আর্থিক ক্ষতি চীনে

#

মোদাফফরগঞ্জে বেগম খালেদা জিয়ার মুক্তিতে ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত

#

টাকা পাচারকারীদের শান্তিতে ঘুমাতে দেব না: গভর্নর

#

জাপার চেয়ারম্যান হলেন রওশন

#

এক দিনের বেতন দেবেন তথ্য-ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীরা

#

আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে নিহত ১, গুলিবিদ্ধ ৪

#

প্রধানমন্ত্রী ঘূর্ণিঝড় পরিস্থিতি সরাসরি মনিটরিং করছেন : কাদের

#

লোডশেডিং পরিস্থিতি স্বাভাবিক হতে কিছুটা সময় লাগবে

#

ঘূর্ণিঝড় আসনার প্রভাবে পাকিস্তানে ২৬ জনের মৃত্যু

Link copied