শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা মনে করে না অন্তর্বর্তী সরকার

Megna Tv

১৫ ঘন্টা আগে বুধবার, আগস্ট ১২, ২০২৬


#
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম

শেখ মুজিবুর রহমানকে অন্তর্বর্তীকালীন সরকার জাতির পিতা মনে করে না বলে জানালেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম। আজ বুধবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্য উপদেষ্টা বলেন, ‘আওয়ামী লীগ ইতিহাসকে নষ্ট করে ফেলেছে। শেখ মুজিবুর রহমানকেও তো আওয়ামী লীগই নষ্ট করে ফেলেছে। যেভাবে তার মূর্তি করে তার পূজা বাংলাদেশে শুরু করেছে, এটা একটা ফ্যাসিস্ট আইডিওলজির অংশ হয়ে গেছে। একটা গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে যে সরকার, যে নতুন বাংলাদেশ সেখানে তো আমরা এই ফ্যাসিস্ট প্রবণতাগুলো রাখতে পারি না।’

৭ মার্চকে জাতীয় দিবসের তালিকা থেকে বাদ দেওয়ার বিষয়ে তিনি বলেন, ‘আমরা তো ৭ মার্চকে ইতিহাস থেকে নাই করে দিচ্ছি না। আমরা শেখ মুজিবুর রহমানের গুরুত্বকে ইতিহাস থেকে নাই করে দিচ্ছি না। যেটা আওয়ামী লীগ করেছিল, সেটা নির্মোহভাবে ইতিহাস নতুন করে লেখা হবে। দিবস হিসেবে পালনের চর্চা, এটার একটা রাজনীতি আছে। গণঅভ্যুত্থানের সরকারে সেই রাজনীতিটা চলতে দিতে পারি না। এটা ধারাবাহিকভাবে নতুন বাংলাদেশে থাকবে না।’

নাহিদ ইসলাম বলেন, ‘৭ মার্চ গুরুত্বপূর্ণ দিবস, কিন্তু জাতীয় দিবস হওয়ার মতো গুরুত্ব রাখে না। আওয়ামী লীগ অনেক দিবসকে নষ্ট করে ফেলেছে। আমরা শুধু ফ্যাসিস্ট পন্থায় আওয়ামী লীগের চাপিয়ে দেওয়া জাতীয় দিবসগুলোকে বাদ দিচ্ছি।’

শেখ মুজিবুর রহমানকে অন্তর্বর্তীকালীন সরকার জাতির পিতা হিসেবে মনে করে কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘অবশ্যই না’।

তাহলে আমাদের কোনো জাতির পিতা থাকবে না- এমন প্রশ্নের জবাবে তথ্য উপদেষ্টা বলেন, ‘আমাদের এই ভূখণ্ডের লড়াইয়ের ইতিহাসে বহু মানুষের অবদান রয়েছে। আমাদের ইতিহাস কিন্তু কেবল ৫২-তেই শুরু হয়নি। আমাদের ব্রিটিশবিরোধী লড়াই আছে, ৪৭ ও ৭১-এর লড়াই আছে, ৯০ ও ২৪ আছে। আমাদের অনেক ফাউন্ডিং ফাদারস রয়েছেন। তাদের লড়াইয়ের ফলে আমরা স্বাধীনতা পেয়েছি।’

জাতীয় দিবসের তালিকায় নতুন দিবস যুক্ত হবে বলেও জানান তিনি।

উল্লেখ্য, এর আগে আজ সকালে ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবসসহ আট জাতীয় দিবস বাতিলের কথা জানানো হয়।

আজ সকালে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার ভেরিফায়েড অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া পোস্টে বলা হয়েছে, ঐতিহাসিক ৭ মার্চ, ১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম দিবস ও জাতীয় শিশু দিবস, ৫ আগস্ট শেখ হাসিনার ভাই শহীদ ক্যাপ্টেন শেখ কামালের জন্মবার্ষিকী, ৮ আগস্ট শেখ হাসিনার মা বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের জন্মবার্ষিকী, ১৫ আগস্ট বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস, ১৮ অক্টোবর শেখ হাসিনার ছোট ভাই শেখ রাসেল দিবস, ৪ নভেম্বর জাতীয় সংবিধান দিবস এবং ১২ ডিসেম্বর স্মার্ট বাংলাদেশ দিবস বাতিল করা হচ্ছে।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

জুলাই জাতীয় সনদ ও গণভোট অধ্যাদেশ কেন অবৈধ নয়: হাইকোর্টের রুল

#

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে হাঁটুপানি, বন্ধ যোগাযোগ

#

১৫ ডিসেম্বরের মধ্যে নির্বাচনের তফসিল ঘোষণা : ইসি সানাউল্লাহ

#

ফরিদপুরে বিএনপির মিছিলে হামলা-ভাঙচুর

#

ঈদে গার্মেন্টস কারখানায় ৮ দিন ছুটির দাবি

#

পে স্কেল বাস্তবায়ন কবে, যা আছে বিএনপির ইশতেহারে

#

হত্যার পরে লাশে আগুন অতিরিক্ত পুলিশ সুপার কাফীকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ চলছে

#

কৃষকের পণ্য ডোর টু ডোর সরবরাহে প্রযুক্তিনির্ভর রূপান্তর শুরু

#

হাজী আমিন উর রশীদ ইয়াসিন মঙ্গল কামনায় বিএনপি’র মনোনয়ন দেয়ার জন্য রোজা ও গণইফতার

#

পুরনো রাজনীতিতে ফিরে যাওয়ার অবকাশ নেই: সাইফুল হক

সর্বশেষ

#

৭৩ দিনে কোরআনের হাফেজ হয়ে বিস্ময় সৃষ্টি করলেন ১৩ বছরের মুসাইব

#

আজ বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, অন্ধকারে ঢেকে যাবে দিনের আকাশ

#

সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শুরু

#

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট

#

রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

#

বাড়িঘর পোড়ানোর নির্দেশ, শেখ হাসিনা-কাদের-হাছানের ফোনালাপ ট্রাইব্যুনালে

#

জাজিরায় পদ্মার ভাঙনে আতঙ্ক বাড়ছে জনমনে

#

ধেয়ে আসছে নিম্নচাপ, তাপপ্রবাহের সঙ্গে হানা দিতে পারে বজ্রঝড়ও

#

দেশে একদিন পরই স্বর্ণের দামে বড় লাফ

#

‘মজুদদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, তাই ভেবে মজুদ করবেন’

Link copied