‘শিল্পী কল্যাণ ট্রাস্ট’র সদস্য হলেন কনকচাঁপা, নিপুন ও নওশাবা

Megna Tv

১৬ দিন আগে মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬


#
কনকচাঁপা (বাঁ থেকে), আশফাক নিপুন ও নওশাবা আহমেদ

 

বাংলাদেশের সকল ক্ষেত্রের শিল্পীদের সুযোগ সুবিধা ও অধিকারের পক্ষে কাজ করে থাকে ‘বাংলাদেশ শিল্পী কল্যাণ ট্রাস্ট’। সর্বশেষ গত বছর এই ট্রাস্টের কমিটি গঠিত হয়। বিগত সরকার পতনের ফলে সব জায়গায় সংস্কারের ধারাবাহিকতায় ‘বাংলাদেশ শিল্পী কল্যাণ ট্রাস্ট’ও পুনর্গঠন করা হয়েছে। আজ রবিবার সংস্কৃতি মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে ট্রাস্টি বোর্ড সদস্যদের নাম প্রকাশ করা হয়েছে।

অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের ১৫ সদস্যের মধ্যে আছেন সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা, সচিব, বাংলা একাডেমির মহাপরিচালক, শিল্পকলা একাডেমির মহাপরিচালক, অর্থ মন্ত্রণালয়ের যুগ্মসচিব, শিল্পী কল্যাণ ট্রাস্ট্রে ব্যবস্থাপনা পরিচালক।

এছাড়াও বিভিন্ন অঙ্গন থেকে আছেন কবি, কলামিস্ট ও সংগঠক নাহিদ হাসান নলেজ, নির্মাতা আশফাক নিপুন, অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ, নাট্য ব্যক্তিত্ব ও শিক্ষক সামিনা লুৎফা, লেখক ও শিক্ষক তুহিন ওয়াদুদ, সংগীতশিল্পী কনকচাঁপা, কবি ইমতিয়াজ মাহমুদ ও কবি সায়িদ জামিল।

#NP/MA24

 

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
Link copied