পেজ হচ্ছে না ভেরিফাইড, কি করবেন মাহি ?

Megna Tv

১৮ ঘন্টা আগে বুধবার, জুলাই ২৯, ২০২৬


#
চিত্রনায়িকা মাহিয়া মাহি

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সর্বদা সরব চিত্রনায়িকা মাহিয়া মাহি। ফেসবুক আইডির মাধ্যমে ভক্তদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখার চেষ্টা করেন তিনি। অনেক তারকাকেই ফেসবুক পেজ নিয়ে সক্রিয় থাকতে দেখা গেলেও মাহি শুধু আইডিই চালান। তার ভেরিফাইড কোনো ফেসবুক পেজ নেই। কারণটা কি?

অবশেষে রোববার রাতে মাহি জানালেন সেই রহস্য। তিনি জানান, তারও একটি ভেরিফাইড পেজ ছিলো। তবে সেটি ২০১৪ সালে বেহাত হয়ে যায়। হ্যাকাররা সেটি হ্যাক করেছিল। মাহি আর পেজটির নিয়ন্ত্রণ ফিরে পাননি।

মাহি রোববার এক স্ট্যাটাসে সেই পেজের লিংক দিয়ে লিখেছেন, ‘এই ভেরিফাইড পেজটা আমার কন্ট্রোলে নেই। ২০১৪ সালে কেউ বা কারা হ্যাক করেছিলো। যেহেতু মাহিয়া মাহি নামে এটা ভেরিফাইড তাই আমার নতুন কোনো পেজও আর ব্লু  ব্যাজ পাচ্ছে না। কি করা যায় বলেন তো?’

এটাই প্রথম নয়, বছর দুয়েক আগেও মাহির ভেরিফায়েড ফেসবুক পেজটি হ্যাক করা হয়েছিল। সেবার তিনি পুলিশের সাইবার ক্রাইম ইউনিটের সহযোগিতায় পেজটি ফিরে পেয়েছিলেন। কিন্তু আবারও সেটি হাতছাড়া। মাহির ওই পেজটি প্রায় ৪৮ লাখ মানুষ ফলো করে।


#NP/AS24

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
Link copied