টোটা রায়চৌধুরী অভিনয়ে ‘ফেলুদার গোয়েন্দাগিরি"

Megna Tv

১৯ দিন আগে মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬


#
টোটা রায়চৌধুরী

সুন্দরবন নয়, এবার কলকাতাতেই নাকি দেখা মিলল বাঘের—এমনই একটি ভিডিও প্রকাশ করেছেন হইচই প্ল্যাটফর্ম। তবে এটি আসলে সত্যি নয়; নতুন সিরিজ ‘ফেলুদার গোয়েন্দাগিরি: দ্য রয়েল বেঙ্গল রহস্য’–এর প্রচারের জন্য তৈরি একটি এআই ভিডিও। ভিডিওতে শহরের রাস্তায় বাঘ ঘুরে বেড়াচ্ছে, আর শেষে দেখা যায় ফেলুদা সেই রহস্য সমাধানের প্রস্তুতি নিচ্ছেন। 

সিরিজটি মুক্তি পাবে আগামী ২৪ ডিসেম্বর।

সিরিজটির শুটিং হয়েছে উত্তরবঙ্গের চালসা জঙ্গলে।

উল্লেখ্য, ‘ভূস্বর্গ ভয়ঙ্কর’ মুক্তির সময় পরিচালক সৃজিত মুখোপাধ্যায় জানিয়েছিলেন যে তিনি আর ফেলুদা সিরিজ তৈরি করবেন না। এতে ভক্তরা হতাশ হলেও পরবর্তীতে ঘোষণা আসে, ফ্র্যাঞ্চাইজি থামবে না—শুধু পরিচালক বদলাবে। এবার পরিচালকের আসনে বসেছেন কমলেশ্বর মুখোপাধ্যায়।

তার হাত ধরে তৈরি প্রথম ‘ফেলুদার গোয়েন্দাগিরি’ কেমন হয়, তা জানা যাবে ২৪ ডিসেম্বর।



ইউটিউব সাবস্ক্রাইব করুন  
Link copied