শত্রুদের আত্মসমর্পণ ছাড়া কোনো পথ নেই: আলি আব্দুল্লাহি

Megna Tv

২৮ দিন আগে মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬


#
সংগৃহীত ছবি

ইরানের খতম আল-আন্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টারের কমান্ডার আলি আব্দুল্লাহি বলেছেন, গত মাসের শেষদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল তাদের বিরুদ্ধে আগ্রাসন শুরু করার পর থেকে ইরানের সশস্ত্র বাহিনী শত্রুদের ওপর বড় ধরনের আঘাত হেনেছে এবং এখন তাদের সামনে আত্মসমর্পণ করা ছাড়া আর কোনো বিকল্প নেই।

জাতির উদ্দেশে দেওয়া এক বার্তায় তিনি বলেন, দেশপ্রেমিক ও ধর্মপ্রাণ ইরানিদের শক্ত উপস্থিতি এবং আগ্রাসনের মুখে তাদের অভূতপূর্ব প্রতিরোধ দেখে সশস্ত্র বাহিনীর ওপর শত্রুর বিরুদ্ধে আরও বড় দায়িত্ব বর্তেছে।

তিনি বলেন, ‘অপরাধী যুক্তরাষ্ট্রকে জানতে হবে যে বিশ্বজুড়ে বিভিন্ন জাতিকে লুটপাট করার যুগ শেষ হয়ে গেছে।’

শীর্ষ এই সামরিক কমান্ডার আরও বলেন, আঞ্চলিক দেশগুলোকে বুঝতে হবে যে যুক্তরাষ্ট্র আর তাদের নিরাপত্তা নিশ্চিত করতে পারবে না এবং বিশ্বের বিভিন্ন অঞ্চলে মার্কিন উপস্থিতি এতদিন শুধু অস্থিতিশীলতা ও অনিরাপত্তাই সৃষ্টি করেছে।

আলি আব্দুল্লাহি বলেন, ইরান বারবার ঘোষণা করেছে যে তারা কোনো যুদ্ধ শুরু করবে না। তবে যদি শত্রুরা যেকোনো মাত্রায় আগ্রাসন চালায়, তাহলে সেই সংঘাতের পরিণতি নির্ধারণ করবে তেহরানই।

তিনি আরও বলেন, ইসলামী বিপ্লবের নেতা মোজতবা খামেনির নির্দেশনা এবং জনগণের সমর্থনে ইরানের সশস্ত্র বাহিনী সব ধরনের ভূরাজনৈতিক সক্ষমতা ব্যবহার করতে প্রস্তুত। এর মধ্যে রয়েছে কৌশলগত হরমুজ প্রণালীর যাতায়াত নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনা।

তার ভাষায়, ইরানের সশস্ত্র বাহিনী আগ্রাসী শত্রুদের হাঁটু গেড়ে বসতে বাধ্য করতেও দৃঢ়প্রতিজ্ঞ।

তিনি আশাবাদ ব্যক্ত করেন যে শত্রুদের বিরুদ্ধে এই লড়াইয়ে শেষ পর্যন্ত ইরানই চূড়ান্ত বিজয় অর্জন করবে।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে বড় ধরনের সামরিক হামলা চালায়। ওই হামলায় ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ আলি খামেনি এবং কয়েকজন শীর্ষ সামরিক কমান্ডার নিহত হন বলে দাবি করা হয়।

এর জবাবে ইরানের সশস্ত্র বাহিনী ইসরায়েল-অধিকৃত অঞ্চলসহ মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি ও স্থাপনাগুলোর ওপর প্রতিদিন ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে বলে জানানো হয়েছে।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট

#

টানা চতুর্থ দিনের মতো বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম

#

পথ হারালে এই জাদুঘরেই খুঁজে নেব নতুন পথ: ড. ইউনূস

#

ফিলিস্তিনি বন্দিদের কারাগারে কুমির রাখার পরিকল্পনা স্থগিত করলেন ইসরায়েলি আদালত

#

‘জুলাই আন্দোলন কারও একার নয়, গণতন্ত্রকামী সবার অবদান’

#

স্পেনের সঙ্গে শেনজেন চুক্তি স্থগিত করল ইতালি, মেলোনি-সানচেজের মধ্যে উত্তেজনা

#

গালাগালির অভিযোগ তুলে গভীর রাতে হঠাৎ মোদির ভিডিও বার্তা

#

বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার

#

সৌদি সফর স্থগিত করলেন ইরাকের প্রধানমন্ত্রী

#

ইরানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আলোচনা চলছে: ট্রাম্প

Link copied