যমুনা সার কারখানার এমডির বিরুদ্ধে মামলা

Megna Tv

১৮ দিন আগে মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬


#
যমুনা ফার্টিলাইজার কোম্পানির ফটক।

জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলায় অবস্থিত দেশের সর্ববৃহৎ ইউরিয়া উৎপাদনকারী প্রতিষ্ঠান যমুনা সার কারখানার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ শহিদুল্লাহ খান উপমহাব্যবস্থাপক (বাণিজ্যিক) মো. আব্দুল হামিমের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করা হয়েছে।

জানা গেছে, মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে জামালপুর জেলা যুগ্ম জজ প্রথম আদালতে এই মামলা করেন উপজেলার পোগলদিঘা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেসার্স মাজেদা ট্রেডার্সের স্বত্বাধিকারী আশরাফুল আলম মানিক।

মামলা সূত্রে জানা যায়, কারখানার আওতাধীন শেরপুর বাফার গুদামের জন্য দেড় লাখ টন সার বহন রি-ব্যাগিং কাজের জন্য গত ১৬ এপ্রিল দরপত্র আহ্বান করা হয়। এই কাজটি দরপত্রের মাধ্যমে আগে থেকেই করে আসছিলেন যমুনা সার কারখানার ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স মাজেদা ট্রেডার্সের স্বত্বাধিকারী আশরাফুল আলম মানিক। কিন্তু দরপত্রের শর্তানুযায়ী কাজ সম্পন্ন বিল পরিশোধের আগে নতুন দরপত্র আহ্বান করে কারখানা কর্তৃপক্ষ। ঘটনায় দরপত্র স্থগিতাদেশ চেয়ে আদালতে মামলা করেন তিনি।

গত জুলাই মামলার শুনানি হয়। এরপর ২৭ জুলাই আদেশের জন্য দিন ধার্য ছিল। কিন্তু নির্ধারিত দিনে আদেশ না দেওয়ায় বিবাদীপক্ষ আদালত বদলি চেয়ে জেলা দায়রা জজ আদালতে মিস মামলা করেন।

পরে ওই মামলার শুনানি হওয়ার কথা ছিল ২১ সেপ্টেম্বর। কিন্তু বিবাদীপক্ষ আদালতের আদেশের আগেই ১৮ সেপ্টেম্বর ফের দরপত্র আহ্বান গ্রহণ করে। পরে ঘটনায় মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) যমুনা সার কারখানার ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শহিদুল্লাহ খান উপ-মহাব্যবস্থাপক (বাণিজ্যিক) মো. আব্দুল হামিমের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করেন ইউপি চেয়ারম্যান মানিক।

বিষয়ে বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ইউসুফ আলী কালবেলাকে বলেন, আদালতের আদেশ থাকার পরেও টেন্ডার কার্যক্রম পরিচালনা করে তারা আদালত অবমাননা করেছে। তারা যে পুনরায় টেন্ডার আহ্বান করেছে বিষয়ে আমাদের কাছে সুস্পষ্ট প্রমাণ রয়েছে। ঘটনায় আদালত অবমাননার মামলা করা হয়েছে।

এদিকে মেসার্স মাজেদা ট্রেডার্সের স্বত্বাধিকারী আশরাফুল আলম মানিক কালবেলাকে জানান, দরপত্র স্থগিতাদেশ চেয়ে তিনি এর আগে মামলা করেছিলেন। মামলা শুনানির আগেই তারা আবারও দরপত্র আহবান করে কোর্টের আদেশ অমান্য করেন। তাই তিনি তাদের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করেন।

বিষয়ে যমুনা সার কারখানার ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শহিদুল্লাহ খান কালবেলাকে বলেন, এর আগে কোর্ট থেকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। এর জবাব আমরা দিয়েছি। ছাড়াও মামলায় তিনবার তারিখ পেছানো হয়েছে, কিন্তু কোনো ধরনের সিদ্ধান্ত আসেনি। সার সরবরাহ একটি স্পর্শকাতর বিষয়। তাই পুনরায় কার্যক্রম শুরু করা হয়েছে। এতে কোর্ট ভায়োলেন্স হয়ে থাকলে আমরা সেটার জবাব দেব। এরপর কোর্ট যেটা সিদ্ধান্ত নেবেন সেটাই করা হবে।


ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

ইরানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আলোচনা চলছে: ট্রাম্প

#

১০ জানুয়ারি সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করবে আ. লীগ

#

মাদ্রাসায় শূন্য পাসের প্রতিষ্ঠান বেশি

#

ভুলের মাশুল তারেক রহমানকে দিতেই হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

#

চূড়ান্ত অনুমোদন পেল ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’: কার্যক্রম শুরু দেশের বৃহত্তম সরকারি ইসলামী ব্যাংকের

#

সীমান্ত দিয়ে ভারতে পাচার হচ্ছিল ইলিশ মাছ

#

দুপুরের মধ্যে কুমিল্লাসহ ১০ অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা

#

কুমিল্লায় মেডিকেল টেকনোলজিস্ট এ্যাসোসিয়েশনের উদ্যোগে ইফতার ও  দোয়ার মাহফিল

#

গৃহকর্মী নির্যাতন: স্ত্রীসহ বিমানের এমডি কারাগারে

#

কুমিল্লার ২ আসনে প্রার্থী শূন্য বিএনপি

সর্বশেষ

#

সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শুরু

#

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট

#

চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত তিন, আহত ১৮

#

চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত তিন, আহত ১৮

#

চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত তিন, আহত ১৮

#

রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

#

বাড়িঘর পোড়ানোর নির্দেশ, শেখ হাসিনা-কাদের-হাছানের ফোনালাপ ট্রাইব্যুনালে

#

মৃত্যুর দুদিন পর এসএসসির ফল, শিহাব পেল গোল্ডেন জিপিএ-৫

#

কুমিল্লা বোর্ডে এসএসসিতে পাসের হার ৬৫.৪২, ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে

#

মাদ্রাসায় শূন্য পাসের প্রতিষ্ঠান বেশি

Link copied