ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নববধূ ও শিশুসহ নিহত ৪, নরসিংদী

Megna Tv

১৪ দিন আগে মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬


#
ভয়াবহ দুর্ঘটনায় নববধূ ও শিশুসহ নিহত ৪ : সংগৃহীত ছবি

নরসিংদীতে মাইক্রোবাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নববধু ও শিশুসহ ৪ জন নিহত হয়েছে।  এ সময় আহত হয় আরো ৪ জন। শনিবার রাত ১০টার দিকে ঢাকা-সিলেট সহাসড়কের নরসিংদীর দগরিয়া এলাকায় আঞ্চিলিক পাসপোর্ট অফিসের সামনে এই ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে।

নিহতরা হলেন- নববধু তানজিনা আক্তার (২৪), কামরুন নাহার (৩৫), ছাবিহা (১৪) ও সাজিদ মিয়া (১২)।  তারা সবাই রায়পুরার চরসুবুদ্ধি ইউনিয়নের আব্দুল্লাহপুর গ্রামের বাসিন্দা। 

নিহতদের পরিবার সূত্রে জানা যায়, গত ১৬দিন আগে নববধূ তানজিনা আক্তারের সঙ্গে আহত ইমরানের বিবাহ হয়। বিবাহ পরবর্ত্তীতে ১০/১২ জন রাজধানীর মিরপুর নববধুর বোনের বাসায় দাওয়াত খেতে যায়। দাওয়াত ও পারিবারিক অনুষ্ঠান শেষে  ঢাকা থেকে মাইক্রোবাসযোগে  নরসিংদীর নিজ বাড়িতে ফিরছিল। গাড়ীটি ঢাকা-সিলেট সহাসড়কের নরসিংদীর দগরিয়া এলাকায় আঞ্চিলিক পাসপোর্ট অফিসের সামনে পৌঁছলে মালবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। 

এসময় ঘটনাস্থলে নববধূসহ ৪জন নিহত হয়।  আহত হয় আরো ৪ জন। খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌছে হতাহতদের উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে আসে। সেখানে আনার পর ৪ জনকে মৃত ঘোষনা করেন কতর্ব্যরত চিকিৎসক। আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় প্রেরন করা হয়।  

নরসিংদী জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. রাকিব আশকারী জানান, সড়ক দুর্ঘটনায় ৪ জনকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসে। ৪ জনকে আহতবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। আহতদের প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো  হয়েছে।


#NP/RR24

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শুরু

#

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট

#

চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত তিন, আহত ১৮

#

চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত তিন, আহত ১৮

#

চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত তিন, আহত ১৮

#

রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

#

বাড়িঘর পোড়ানোর নির্দেশ, শেখ হাসিনা-কাদের-হাছানের ফোনালাপ ট্রাইব্যুনালে

#

মৃত্যুর দুদিন পর এসএসসির ফল, শিহাব পেল গোল্ডেন জিপিএ-৫

#

কুমিল্লা বোর্ডে এসএসসিতে পাসের হার ৬৫.৪২, ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে

#

মাদ্রাসায় শূন্য পাসের প্রতিষ্ঠান বেশি

Link copied