বিএনপির মহাসচিব মির্জা ফখরুল সিঙ্গাপুর পৌঁছেছেন

Megna Tv

২০ দিন আগে শুক্রবার, জুন ১৯, ২০২৬


#
ছবি: সংগৃহিত

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সিঙ্গাপুর পৌঁছেছেন। সোমবার (০২ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় ভোর টায় তিনি সিঙ্গাপুর পৌঁছান।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, সিঙ্গাপুর বিমানবন্দরে বিএনপি মহাসচিবকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানিয়েছেন সিঙ্গাপুর বিএনপির নেতারা।

মির্জা ফখরুলকে সিঙ্গাপুর চাঙ্গি এয়ারপোর্ট থেকে রিসিভ করেন সিঙ্গাপুর বিএনপির সভাপতি শামসুর রহমান পিলিপ সাধারণ সম্পাদক কামরুল হোসেন। সময় উপস্থিত ছিলেন- সিঙ্গাপুর বিএনপির সিনিয়র সহসভাপতি আশরাফ খান রবিন, সহসভাপতি লোকমান হোসেন, মোহাম্মদ খান, যুগ্ম সম্পাদক মো. আজাদ হোসেন, মো. ইকবাল হোসেন, মো. ইসলাম, অর্থ সম্পাদক মাসুদ আহমেদ, প্রচার সম্পাদক মো. সুমন, যুব বিষয়ক সম্পাদক জিল্লুর রহমান, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সংসদের সদস্য মো. আব্দুর রহিমসহ সিঙ্গাপুর বিএনপির বিভিন্ন পর্যায়ে নেতারা।

চিকিৎসার জন্য আগামী ৬ই সেপ্টেম্বর পর্যন্ত মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সিঙ্গাপুরে অবস্থান করার কথা রয়েছে।

জানা গেছে, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার সহধর্মিণী রাহাত আরা বেগমের আগেই সিঙ্গাপুরের একটি হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকের সিডিউল নেওয়া ছিল। গত ২৭ আগস্ট মহাসচিবের সহধর্মিণী সিঙ্গাপুরে গেছেন। কিন্তু দেশের পূর্বাঞ্চলে হঠাৎ ভয়াবহ বন্যা দলের প্রতিষ্ঠাবার্ষিকীর কারণে বিএনপি মহাসচিব সিঙ্গাপুরে যাওয়ার তারিখ পরিবর্তন করেন।

এর আগে গত মার্চে কারাগার থেকে মুক্তির পর সস্ত্রীক চিকিৎসার জন্য সিঙ্গাপুর যান মির্জা ফখরুল। মির্জা ফখরুল এর আগেও সিঙ্গাপুরে চিকিৎসা নিয়েছেন। ২০২৩ সালের ২৪ আগস্ট তিনি সিঙ্গাপুরে যান। ২০১৫ সালে বিএনপি মহাসচিবের ঘাড়ের ইন্টারনাল ক্যারোটিড আর্টারিতে ব্লক ধরা পড়লে সিঙ্গাপুরে গিয়ে চিকিৎসা করান তিনি। এরপর প্রতি বছরই ফলোআপ চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুর যেতে হয়।

NP/JM24

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

জোট শরিকদের সঙ্গে প্রতারণা করেছে বিএনপি, উদারতা দেখিয়েছে জামায়াত: সারজিস

#

কোনো ষড়যন্ত্রই শেখ হাসিনাকে দমিয়ে রাখতে পারবে না : আব্দুর রহমান

#

পরবর্তী সরকারের জন্য সাত দফা ‘পরিবেশ এজেন্ডা’ দিলেন রিজওয়ানা হাসান

#

দেড় যুগ অপেক্ষার অবসান, ফিরছেন তারেক রহমান

#

সীমান্তে হিন্দু সম্প্রদায়ের মানুষ জড়ো হওয়ার ঘটনাটি ছিল সাজানো নাটক : মির্জা ফখরুল

#

এ সপ্তাহে নির্বাচন কর্মপরিকল্পনার চূড়ান্ত রোডম্যাপ : ইসি সচিব

#

বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু মানদণ্ড মেনে নির্বাচন হয়নি: যুক্তরাজ্য

#

মনোনয়নের দাবীতর কুমিল্লায় মহাসড়ক অবরোধ করে বিএনপি নেতাকর্মীরা

#

বিএনপি সরকারের আমলে বাংলাদেশের অর্থনীতি মন্দার কবলে পড়েছিল

#

ঘটনার চেয়ে অপপ্রচার বেশি হচ্ছে

সর্বশেষ

#

পদ ফিরে পেলেন ঢাবি ছাত্রদল নেতা হামিম

#

পুলিশের সঙ্গে টাকা ভাগ-বাটোয়ারা করে স্থানীয় বিএনপি নেতারা: রুমিন ফারহানা

#

পুলিশ বাহিনীর যৌক্তিক দাবিগুলো ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

#

স্বৈরাচার আমলে নির্যাতনের শিকার সেই ছাত্রনেতা এবার ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সহ-সভাপতি!

#

গ্রামীণ উন্নয়ন ব্যাহত করে বিএনপি সরকারের সুনাম নস্যাতে অসাধু চক্রের অপপ্রচার'

#

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘নবজাগরণের ভাবনা ও ইকবাল স্মরণ সন্ধ্যা’ অনুষ্ঠিত

#

এনসিপি নেত্রী মনিরা শারমিনের মনোনয়ন স্থগিত

#

গণভোট নিয়ে সংকটের সমাধান বিএনপিকেই করতে হবে: পরওয়ার

#

জোট শরিকদের সঙ্গে প্রতারণা করেছে বিএনপি, উদারতা দেখিয়েছে জামায়াত: সারজিস

#

একই পরিবারে তিন সংসদ সদস্য

Link copied