বিআরটিএ-এর নতুন চেয়ারম্যান হাবীবুর রহমান

Megna Tv

৪ দিন আগে শনিবার, অক্টোবর ৩১, ২০২৬


#
ছবি: সংগৃহীত

পানিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ হাবীবুর রহমানকে (জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে বদলির আদেশাধীন) বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।

গতকাল বুধবার (২৯ এপ্রিল) উপসচিব মোহাম্মদ নূর-এ-আলম স্বাক্ষরিত জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)-সহ চার সংস্থায় নতুন প্রধান নিয়োগ দেওয়া হয়েছে। অতিরিক্ত সচিব পদমর্যাদার চার কর্মকর্তাকে পদায়ন করে জনপ্রশাসন মন্ত্রণালয় বুধবার (২৯ এপ্রিল) পৃথক প্রজ্ঞাপন জারি করেছে।

গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোসা. ফেরদৌসী বেগমকে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে।

ঢাকা নভোথিয়েটারের মহাপরিচালক মো. শাওগাতুল আলমকে ঢাকা ম্যাস ট্রানজিট কম্পানি লিমিটেডেটের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগ দেওয়া হয়েছে। 

স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব ড. আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহকে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘরের মহাপরিচালক (ডিজি) নিয়োগ দেওয়া হয়েছে।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

থমথমে রাবি ক্যাম্পাস, হল ছাড়ছেন শিক্ষার্থীরা

#

সরকারি প্রতিষ্ঠান থেকে আ.লীগের লোকজন সরানোর দাবি।

#

সূর্যোদয়ের দেশের সঙ্গে নতুন মিতালি, কূটনীতির নয়া যুগে প্রবেশ?

#

দোলাসহ হামলায় আহতদের দেখতে হাসপাতালে বিএনপি নেতা কালাম

#

জামালপুর জেলা কারাগারে গোলাগুলি

#

মাজারে হামলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার

#

অপরাধ নিয়ন্ত্রণে ভূমিকা রাখার স্বীকৃতি পেলেন ডিবিপ্রধান হারুন

#

বিএনপি ক্ষমতায় এলে ভারতের সঙ্গে পানির হিস্যা নিশ্চিত করবে: হাফিজ

#

ঢাকা ৯ আসনের জাকের পার্টির মফিজ উল্লাহ বাবলু মনোনয়নপত্র দাখিল

#

বিএন‌পি ৬৩ আসন ছে‌ড়ে দি‌চ্ছে এন‌সি‌পি ও ইসলামপন্থী ক‌য়েক‌টি দ‌লের জন্য

Link copied